শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৮ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে মির্জা ফখরুল
প্রচ্ছদ » জাতীয় » ৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে মির্জা ফখরুল
১০ বার পঠিত
রবিবার ● ২৮ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

৭১-এর ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা চাওয়া উচিত ছিল: সংসদে মির্জা ফখরুল

 

---

# এনসিপিকে কলঙ্কমুক্ত হওয়ার পরামর্শ

নিজস্ব প্রতিবেদক

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে ভূমিকার জন্য জামায়াতের ক্ষমা প্রার্থনা করা উচিত ছিল বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি নবগঠিত রাজনৈতিক দল ‘এনসিপি’কে অতীতের কোনো ‘কলঙ্ক’ বা স্টিগমা থেকে মুক্ত থেকে রাজনীতিতে আরও স্বচ্ছ অবস্থান তৈরির পরামর্শ দিয়েছেন।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

সংসদের বিরোধী পক্ষের উদ্দেশে মির্জা ফখরুল বলেন, ৭১ সালের ভূমিকার জন্য জাতির কাছে ক্ষমা না চেয়ে অতীতকে অস্বীকার করা ঠিক হয়নি। তিনি বলেন, ’এখনো সময় আছে, আপনারা ভুল স্বীকার করলে রাজনীতি অনেক সহজ হবে।’

নতুন প্রজন্মের দল এনসিপির পারফরম্যান্সের প্রশংসা করে তিনি বলেন, তরুণরা ভালো ভূমিকা রাখছে, তবে তাদের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট ও কলঙ্কমুক্ত হওয়া প্রয়োজন, যাতে দেশের স্বাধীনতা ও অস্তিত্ব প্রশ্নবিদ্ধ কোনো অতীত তাদের সঙ্গে যুক্ত না থাকে।

বক্তব্যে মির্জা ফখরুল বলেন, বিগত ১৫ বছরের শাসনে দেশের অর্থনীতি প্রায় ধ্বংসের মুখে চলে গিয়েছিল এবং জুলাই গণঅভ্যুত্থানের পর দেশ নতুন করে স্বপ্ন দেখছে। তিনি বর্তমান বাজেটকে ‘রিকভারি, রেস্টোরেশন ও রিকনস্ট্রাকশন’-এর ভিত্তিতে প্রণীত একটি রূপান্তরমুখী বাজেট হিসেবে উল্লেখ করেন।

তিনি জানান, সরকারের লক্ষ্য হলো এক বছরের মধ্যে অর্থনীতিকে স্থিতিশীল করা, তিন বছরের মধ্যে কাঠামোগত সংস্কার এবং পাঁচ বছরের মধ্যে পূর্ণ অর্থনৈতিক রূপান্তর নিশ্চিত করা। অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীর বাজেটকে তিনি সাহসী ও দিকনির্দেশনামূলক উদ্যোগ হিসেবে অভিহিত করেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফরের প্রসঙ্গ টেনে তিনি বলেন, তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্বের পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছে এবং এ যাত্রা দেশের অর্থনৈতিক অগ্রগতিকে ত্বরান্বিত করবে।

তরুণ প্রজন্মের ভূমিকার প্রশংসা করে তিনি বলেন, ছাত্র ও যুবসমাজের গণঅভ্যুত্থান দেশের রাজনীতিতে নতুন সম্ভাবনা তৈরি করেছে, যা সঠিক দিকনির্দেশনার মাধ্যমে আরও শক্তিশালী হতে পারে।

# সংসদে মির্জা ফখরুল/এলিস



বিষয়: #



জাতীয় এর আরও খবর

সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ সংসদে দুটি বিল উত্থাপন, যাচাই-বাছাইয়ে কমিটিতে প্রেরণ
’টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি করছি’ ’টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার দাবি করছি’
’স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই’: সংসদে ত্রাণমন্ত্রী ’স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই’: সংসদে ত্রাণমন্ত্রী
‘চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’ ‘চীনের সহায়তায় চলতি অর্থবছরেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে’
তরুণ প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী তরুণ প্রজন্মই সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ: প্রধানমন্ত্রী
ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত ব্যাংক থেকে টাকা তোলা উদ্দেশ্যপ্রণোদিত
বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য? বাংলাদেশ কি মুসলমানের জন্য স্বাধীন হয়েছে, না সব জাতি-ধর্মের মানুষের জন্য?
সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ সংসদে ইসলামী ব্যাংকের উন্নয়ন ও যাকাত টেলিভিশন চাইলেন পার্থ
‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার ‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার

আর্কাইভ