শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৮ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ’স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই’: সংসদে ত্রাণমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » ’স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই’: সংসদে ত্রাণমন্ত্রী
৮৭ বার পঠিত
রবিবার ● ২৮ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

’স্বাধীনতা যুদ্ধ আর জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই’: সংসদে ত্রাণমন্ত্রী

---

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ এবং ২০২৪ সালের জুলাই আন্দোলনকে এক কাতারে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আসাদুল হাবিব দুলু। তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধ ছিল একটি রাষ্ট্র অর্জনের সংগ্রাম, আর জুলাই আন্দোলন ছিল গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।

রবিবার (২৮ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় তথা প্রথম বাজেট অধিবেশনের ১৭তম দিনে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

মন্ত্রী বলেন, শুধু কঠোর আইন প্রয়োগ করে সমাজ থেকে অপরাধ নির্মূল করা সম্ভব নয়। মাদক, জুয়া ও ধর্ষণসহ সামাজিক অপরাধ মোকাবিলায় সামাজিক আন্দোলন গড়ে তোলা জরুরি। তিনি জানান, লালমনিরহাটে ‘আলোকিত লালমনি’ নামে পাঁচটি সামাজিক অপরাধবিরোধী আন্দোলন শুরু হচ্ছে, যার আনুষ্ঠানিক উদ্বোধন হবে ৪ জুলাই।

তিনি আরও বলেন, তিনি একজন শহীদের সন্তান; তার বাবা স্বাধীনতা যুদ্ধে শহীদ হয়েছেন। একই সঙ্গে তিনি জুলাই আন্দোলনের অবদানও স্বীকার করেন। তবে গত ১৭ বছরে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে নিহত ও আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি জানান তিনি।

ত্রাণমন্ত্রী বলেন, স্বাধীনতা যুদ্ধে ৩০ লাখ শহীদ ও দুই লাখ মা-বোনের আত্মত্যাগের মাধ্যমে দেশ স্বাধীন হয়েছে। জুলাই আন্দোলন একটি গণতান্ত্রিক আন্দোলন হলেও এটিকে স্বাধীনতা যুদ্ধের সঙ্গে এক করে দেখা ঠিক নয়। তবে এ আন্দোলনের প্রতি সম্মান রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, বিভিন্ন সময়ের আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের গেজেটভুক্ত করে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া উচিত, যাতে কোনো বৈষম্য না থাকে। পাশাপাশি আন্দোলন-পরবর্তী সময়ের শালীন রাজনৈতিক সংস্কৃতি বজায় রাখার ওপরও তিনি গুরুত্বারোপ করেন।

# সংসদ/ত্রাণমন্ত্রী



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ