শনিবার ● ২৭ জুন ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হোক: সংসদে এমপি আবদুস সালাম পিন্টু
টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হোক: সংসদে এমপি আবদুস সালাম পিন্টু
নিজস্ব প্রতিবেদক
টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করার জোরালো দাবি সংসদে উত্থাপন করেছেন টাঙ্গাইল-২ (গোপালপুর–ভূঞাপুর) আসনের সংসদ সদস্য ও বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুস সালাম পিন্টু।
শনিবার (২৭ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে টাঙ্গাইলবাসীর দীর্ঘদিনের এ প্রত্যাশা তুলে ধরেন। তিনি বলেন, টাঙ্গাইলের ক্রমবর্ধমান জনসংখ্যা, নগরায়ণ ও অর্থনৈতিক কর্মকাণ্ড বিবেচনায় একটি পরিকল্পিত সিটি করপোরেশন গঠন এখন সময়ের দাবি।
আবদুস সালাম পিন্টু বলেন, টাঙ্গাইলের ঐতিহ্যবাহী তাঁত শিল্প রক্ষায় বিশেষ গুরুত্ব দেওয়া প্রয়োজন। এ শিল্পকে সমৃদ্ধ করতে ক্ষুদ্র ঋণ ও সহজ শর্তে অর্থায়ন চালুর আহ্বান জানিয়ে তিনি বলেন, অতীতে এ খাতে সহায়তা দেওয়া হলেও পরে তা বন্ধ হয়ে যায়, ফলে তাঁতিরা সংকটে পড়েছেন এবং অনেকেই কর্মসংস্থানের জন্য দেশ ছেড়ে অন্য অঞ্চলে চলে যাচ্ছেন। এমপি সালাম পিন্টু টাঙ্গাইল শাড়ির ঐতিহ্য রক্ষায় তাঁতিদের পুনরায় শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন এবং সরকারের কাছে এ খাতে বিশেষ উদ্যোগ নেওয়ার দাবি জানান।
তিনি বলেন, টাঙ্গাইলে অবস্থিত মাওলানা ভাসানীর স্মৃতি সংরক্ষণ ও তাঁর প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোর সরকারি স্বীকৃতি প্রয়োজন। পাশাপাশি টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা এবং স্থানীয় শিক্ষা ও স্বাস্থ্যখাতের উন্নয়নেও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া বাজেটে সঞ্চয়পত্র ও আয়কর সীমা পুনর্বিবেচনার দাবি জানান। তার মতে এটা করা হলে মধ্যবিত্ত ও নিম্নআয়ের মানুষ উপকৃত হয়।
সংসদে বক্তব্যের শেষ দিকে তিনি বলেন, টাঙ্গাইলের উন্নয়ন শুধু স্থানীয় বিষয় নয়, এটি জাতীয় উন্নয়নের সঙ্গে সম্পর্কিত। তাই পরিকল্পিত নগরায়ণ ও শিল্প উন্নয়নের মাধ্যমে টাঙ্গাইলকে একটি আধুনিক অর্থনৈতিক অঞ্চলে রূপান্তর করার দাবি জানান তিনি।
# সংসদ/শায়লা
বিষয়: #টাঙ্গাইল পৌরসভাকে সিটি করপোরেশনে উন্নীত করা হোক: সংসদে





‘সময় চাহিয়া লজ্জা দিবেন না’: সংসদে এমপিদের উদ্দেশ্যে স্পিকার
সাইবার নিরাপত্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধন) বিল উত্থাপন
হাওড়াঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করুন
জুলাই চেতনা বিক্রি ও ঋণ খেলাপিদের সংসদে তীব্র সমালোচনা
ভেনেজুয়েলায় উদ্ধার সহায়তার প্রস্তাব এল সালভাদরের
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের
ভেনেজুয়েলায় স্বাস্থ্যকর্মীদের কাজে যোগ দেওয়ার আহ্বান 
