শিরোনাম:
ঢাকা, শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৬ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ
প্রচ্ছদ » জাতীয় » পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ
১৮০ বার পঠিত
শুক্রবার ● ২৬ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ

---

# সন্ধ্যা ৭টায় উদ্বোধনী মঞ্চায়ন, উদ্বোধন করবেন নাট্যজন মামুনুর রশীদ

# পালাকারের ‘রুফটপ স্টুডিও’র যাত্রা শুরু 

# উদ্বোধনী প্রদর্শনীটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত 

# ২৭ ও ২৮ জুনের প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত

 

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ১৬ বছর পর স্টুডিও থিয়েটারের নতুন প্রযোজনা নিয়ে আবারও দর্শকদের সামনে ফিরছে নাট্যদল পালাকার। কথাসাহিত্যিক মহাশ্বেতা দেবীর কালজয়ী উপন্যাস ‘হাজার চুরাশির মা’ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত নতুন নাটক ‘হাজার চুরাশি’-এর উদ্বোধনী মঞ্চায়ন অনুষ্ঠিত হবে আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টায়।

একই সঙ্গে উদ্বোধন হতে যাচ্ছে দলের নতুন নাট্যাঙ্গন ‘পালাকার রুফটপ স্টুডিও’। রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের তৃতীয় তলার ছাদে নির্মিত এই স্টুডিওর উদ্বোধন করবেন বরেণ্য নাট্যজন মামুনুর রশীদ।

নাটকটির রচনা ও নির্দেশনা দিয়েছেন শামীম সাগর। তিনি জানান, নাটকের পটভূমি একটি সরকারি হাসপাতালের হিমশীতল মর্গ। সেখানে ১০৮৪ নম্বর ট্যাগ লাগানো অবস্থায় পড়ে আছে তরুণ শুভর নিথর দেহ। রাষ্ট্রীয় নিপীড়ন ও অন্যায়ের বিরুদ্ধে বুক পেতে দেওয়া শুভ মৃত্যুর পর কেবল একটি সংখ্যায় পরিণত হয়।

---

সন্তানের মরদেহ শনাক্ত করতে এসে মা রাহেলা বেগম এমন এক বাস্তবতার মুখোমুখি হন, যেখানে প্রতিটি রাজনৈতিক ও ঐতিহাসিক পরিবর্তনের সুযোগে সুবিধাবাদী একটি শ্রেণি বারবার রূপ বদলে ক্ষমতার অংশীদার হয়ে ওঠে। ফলে ‘হাজার চুরাশি’ শুধু একটি লাশের ময়নাতদন্ত নয়; বরং সমাজের জীবন্ত লাশে পরিণত হওয়া বিবেক, ভণ্ডামি ও সুবিধাবাদী মানসিকতার মুখোশ উন্মোচনের গল্প।

নাটকটি প্রসঙ্গে নির্দেশক শামীম সাগর বলেন, “মহাশ্বেতা দেবীর কালজয়ী উপন্যাস ‘হাজার চুরাশির মা’ অন্যায়ের বিরুদ্ধে এক জোরালো প্রতিবাদ এবং মানবিকতার অনন্য দলিল। সেই অনুভূতি থেকেই এই নাট্যরূপ নির্মাণ করেছি। থিয়েটারের কাজ শুধু সময়কে আয়নায় দেখানো নয়, সময়ের আড়ালে লুকিয়ে থাকা ক্ষতগুলোকে স্পর্শ করাও। এই প্রযোজনায় ক্ষমতার পালাবদলের পাশাপাশি তথাকথিত সুশীল সমাজের ভণ্ডামি ও সুবিধাবাদকে নাট্যভাষায় তুলে ধরার চেষ্টা করেছি।”

পালাকারের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রথম পর্যায়ে নাটকটির তিনটি প্রদর্শনী অনুষ্ঠিত হবে ২৬, ২৭ ও ২৮ জুন প্রতিদিন সন্ধ্যা ৭টায়। উদ্বোধনী প্রদর্শনীটি শুধুমাত্র আমন্ত্রিত অতিথিদের জন্য সংরক্ষিত থাকলেও ২৭ ও ২৮ জুনের প্রদর্শনী সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে। নাটকের দৈর্ঘ্য ৫৫ মিনিট। আসনসংখ্যা সীমিত হওয়ায় আগাম বুকিংয়ের পরামর্শ দিয়েছে দলটি।

---

স্টুডিও থিয়েটার থেকে রুফটপ স্টুডিও

পালাকারের নতুন যাত্রার অন্যতম আকর্ষণ ‘পালাকার রুফটপ স্টুডিও’। স্লোগান আপন ঘরে প্রাণের নাটক’। তবে স্টুডিও থিয়েটারের এই চর্চা পালাকারের প্রথম নয়। ১৬ বছর আগে (২০০৪ থেকে ২০১০ সাল পর্যন্ত) মগবাজারের দিলু রোড এবং বেইলি রোডে নিজস্ব স্টুডিওতে নিয়মিত ঘরোয়া পরিবেশে নিরীক্ষাধর্মী ‘স্টুডিও থিয়েটার’ মঞ্চায়নের মাধ্যমে দর্শকদের কাছে বিশেষ পরিচিতি গড়ে তুলেছিল দলটি।

সেই ধারাবাহিকতার নতুন অধ্যায় হিসেবে দীর্ঘ বিরতির পর রাজধানীর মগবাজারের বিশাল সেন্টারের তৃতীয় তলার ছাদে গড়ে তোলা হয়েছে নতুন এই রুফটপ স্টুডিও। খোলা আকাশ, লণ্ঠনের আলো ও ছাদবাগানের আবহে নির্মিত এই নাট্যমঞ্চে দর্শকদের জন্য তৈরি হয়েছে অন্তরঙ্গ পরিবেশে নাটক উপভোগের সুযোগ।

---

এর আগে পালাকারের নিজস্ব স্টুডিওতে নিয়মিত মঞ্চস্থ হয়েছে- ‘প্রজেক্ট হান্ড্রেড প্লাস’, ‘ডেথ নকস’, ‘টাইমস্কোপ’, ‘মৃত্তিকাকুমারী’, ‘ডাকঘর’, ‘বাসন’ এবং ‘রিক্যুয়েস্ট কনসার্ট’-এর মতো উল্লেখযোগ্য প্রযোজনা। নতুন স্টুডিওর মাধ্যমে সেই নিরীক্ষাধর্মী নাট্যচর্চার ধারাকে আরও বিস্তৃত করার প্রয়াশ নিয়েছে দলটি।

 

প্রদর্শনীর সময়সূচি:

২৬ জুন (শুক্রবার), সন্ধ্যা ৭টা — উদ্বোধনী প্রদর্শনী (শুধু আমন্ত্রিত অতিথিদের জন্য)

২৭ জুন (শনিবার), সন্ধ্যা ৭টা — সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত

২৮ জুন (রোববার), সন্ধ্যা ৭টা — সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত

প্রদর্শনীর স্থান: পালাকার রুফটপ স্টুডিও, বিশাল সেন্টার (তৃতীয় তলার ছাদ), ওয়্যারলেস, মগবাজার, ঢাকা।

 



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের
স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস স্মরণে শহীদ বীরকন্যা প্রীতিলতা: আজ ৯৪তম আত্মাহুতি দিবস
স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি স্থানীয় নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকারসহ ১০ দফা দাবি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: অপতথ্য নিয়ন্ত্রণে ইসির সমন্বয়সভা ২৭ সেপ্টেম্বর
আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির আ.লীগ আমলের স্বাস্থ্য খাতে সব দুর্নীতির ঘটনা তদন্তের সুপারিশ সংসদীয় কমিটির
ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব ইউপি নির্বাচনে বাড়ল জামানত, হলফনামায় বিদেশে সম্পদের হিসাব
প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী প্রীতিলতার আত্মাহুতি দিবসে ‘ট্রায়াল অব সূর্যসেন’র বিশেষ প্রদর্শনী
ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব ঢাকাকে মডেল সিটি ও পুরান ঢাকার পুনর্গঠনকে গুরুত্ব

আর্কাইভ