বুধবার ● ২৪ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগ মন্ত্রী
মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকা: টেলিযোগাযোগ মন্ত্রী
![]()
নিজস্ব প্রতিবেদক
দেশে কার্যরত চারটি মোবাইল ফোন অপারেটর প্রতিষ্ঠানের কাছে সরকারের মোট ১৩ হাজার ১৪৪ কোটি টাকা রাজস্ব বকেয়া রয়েছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম। গতকাল বুধবার সংসদে কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য লুৎফর রহমানের এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য তুলে ধরেন।
মন্ত্রী জানান, সবচেয়ে বেশি বকেয়া রয়েছে গ্রামীণফোনের কাছে। প্রতিষ্ঠানটির বকেয়ার পরিমাণ ৬ হাজার ১০২ কোটি টাকা। টেলিটকের কাছে বকেয়া রয়েছে ৫ হাজার ৯৫৪ কোটি টাকা, রবি আজিয়াটার কাছে ৬১৫ কোটি টাকা এবং বাংলালিংকের কাছে ৪৭৩ কোটি টাকা।
তিনি বলেন, গ্রামীণফোনের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) তথ্যপ্রযুক্তি নিরীক্ষা আপত্তি বাবদ মোট পাওনা ছিল ৮ হাজার ৪৯৪ কোটি টাকা। আদালতের নির্দেশনায় প্রতিষ্ঠানটি কয়েক ধাপে অর্থ পরিশোধ করলেও এখনো বড় অঙ্কের বকেয়া রয়েছে। এ বিষয়ে উচ্চ আদালতে মামলা চলমান রয়েছে।
টেলিটকের বকেয়ার মধ্যে লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ারিং, স্পেকট্রাম ফি ও প্রশাসনিক জরিমানাসহ বিভিন্ন খাত অন্তর্ভুক্ত রয়েছে। এ ছাড়া রবি ও বাংলালিংকের বিরুদ্ধেও ভ্যাট ও অডিট আপত্তি সংক্রান্ত মামলা বিচারাধীন রয়েছে বলে জানান মন্ত্রী।
অন্যদিকে সংসদে দেওয়া আরেক প্রশ্নের জবাবে ফকির মাহবুব আনাম বলেন, মোবাইল নেটওয়ার্কের দুর্বলতা, কল ড্রপ ও ধীরগতির ইন্টারনেট সমস্যার সমাধানে সরকার কাজ করছে। ইতোমধ্যে দেশব্যাপী প্রায় দুই হাজার কিলোমিটার এলাকায় ড্রাইভ টেস্ট পরিচালনা করা হয়েছে। পরীক্ষার ফল বিশ্লেষণ করে দুর্বল নেটওয়ার্ক চিহ্নিত করে সংশ্লিষ্ট অপারেটরদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হবে বলেও জানান তিনি।
বিষয়: #মোবাইল অপারেটরদের কাছে সরকারের বকেয়া ১৩ হাজার কোটি টাকা





আংশিক চালু হয়েছে মহেশখালীর এলএনজি টার্মিনাল
শব্দদূষণ নিয়ন্ত্রণে কঠোর হচ্ছে সরকার
১১ দলীয় ঐক্যের ঘেরাও কর্মসূচি ঘিরে সচিবালয়ের সব গেট বন্ধ
সচিবালয়ের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন
‘জুলাই জাদুঘর শুধু স্মৃতি সংরক্ষণের স্থান নয়, বাংলাদেশ গঠনের প্রেরণা’
‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন
জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
শিশুর বিকাশে প্রয়োজন সহায়ক পরিবেশ ও সামাজিক জাগরণ: সমাজকল্যাণমন্ত্রী 
