শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ২২ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » স্বাধীনতাবিরোধীদের এদেশে রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের দাবি
প্রচ্ছদ » জাতীয় » স্বাধীনতাবিরোধীদের এদেশে রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের দাবি
৪ বার পঠিত
সোমবার ● ২২ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

স্বাধীনতাবিরোধীদের এদেশে রাজনীতি নিষিদ্ধে সংসদে আইন পাসের দাবি

---

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ এবং মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড বন্ধে আইন প্রণয়নের দাবি উঠেছে জাতীয় সংসদে। সোমবার (২২ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১২তম দিনের আলোচনায় বিএনপির একাধিক সংসদ সদস্য এ দাবি উত্থাপন করেন। একই দিনে ভারত-বাংলাদেশ সম্পর্ক, মন্ত্রীদের অনুপস্থিতি, জ্বালানি খাতের সংকট এবং দেশের ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হয়।

বিকেল ৩টায় স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রমের সভাপতিত্বে অধিবেশন শুরু হয়। ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে সরকার ও বিরোধী দলের সদস্যরা বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন।

জামায়াতের রাজনীতি নিষিদ্ধের দাবি

আলোচনায় অংশ নিয়ে ঝালকাঠি-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, “যে দল ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা এ দেশে রাজনীতি করতে পারে না। ফ্যাসিস্টদের মতো স্বাধীনতাবিরোধীদের রাজনীতিও নিষিদ্ধ করা উচিত।”

তিনি অভিযোগ করেন, অতীতে ইসলামপন্থীদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র হয়েছে এবং শাপলা চত্বরে মাদ্রাসা শিক্ষার্থীদের ওপর নির্যাতনের ঘটনা দেশবাসী প্রত্যক্ষ করেছে। একই সঙ্গে তিনি কওমি মাদ্রাসার জন্য পৃথক বাজেট বরাদ্দের দাবি জানান।

বাজেট প্রসঙ্গে তিনি বলেন, প্রস্তাবিত বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর সম্পূরক শুল্ক কমানো হয়েছে। এছাড়া হৃদরোগের রিং ও চোখের লেন্সের শুল্ক কমানোর সিদ্ধান্ত সাধারণ মানুষের জন্য ইতিবাচক প্রভাব ফেলবে।

মসজিদ-মাদ্রাসায় রাজনৈতিক সভা বন্ধে আইন চাইলেন এমপি

কুষ্টিয়া-১ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য রেজা আহাম্মেদ মসজিদ ও মাদ্রাসায় রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ করতে আইন প্রণয়নের দাবি জানান।

তিনি বলেন, “মসজিদ আল্লাহর ঘর। সেখানে মানুষ নামাজ পড়বে, কোরআন শরীফ পড়বে। কিন্তু একটি রাজনৈতিক দল মসজিদকে রাজনৈতিক সভার জায়গা বানিয়েছে।”

স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, মসজিদ ও মাদ্রাসায় যেন কোনো রাজনৈতিক দল সভা-সমাবেশ করতে না পারে, সে জন্য আইন করতে হবে।

রেজা আহাম্মেদ আরও বলেন, “আমরা যেমন মাঠে, স্কুলে বা হলরুমে রাজনৈতিক সভা করি, তাদেরও সেই ব্যবস্থা করতে হবে। আল্লাহর ঘরকে রাজনৈতিক মঞ্চ বানানো উচিত নয়।”

ভারত-বাংলাদেশ সম্পর্ক নিয়ে সংসদে আলোচনা

ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়ে বক্তব্য দেন বিএনপির সংসদ সদস্য গোলাম মোহাম্মদ (জিএম) সিরাজ। তিনি বলেন, “স্বামী-স্ত্রীর ডিভোর্স হতে পারে, কিন্তু প্রতিবেশী ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ডিভোর্স হতে পারে না।”

তিনি আরও বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক বন্ধুত্বপূর্ণ ও সম্মানজনক হওয়া প্রয়োজন। ভারতের নতুন হাইকমিশনারের বক্তব্যের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের সম্পর্ক নিয়ে যে নেতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়, তার কারণও খুঁজে বের করতে হবে।

সীমান্তে ‘পুশ-ইন’ ও মাদক চোরাচালান বন্ধে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে জিএম সিরাজ বলেন, “মানুষের হৃদয় জয় করতে হবে। ভারতবিরোধিতা কিংবা বাংলাদেশবিরোধিতা কোনো পক্ষের জন্যই ভালো নয়।”

মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ

সংসদ কক্ষে গুরুত্বপূর্ণ মন্ত্রীদের অনুপস্থিতি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল ইসলাম খান মিলন।

পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি বলেন, “স্বাস্থ্যমন্ত্রী নেই, স্বরাষ্ট্রমন্ত্রী নেই, অনেক মন্ত্রীর চেয়ার খালি পড়ে আছে। আমরা গুরুত্বপূর্ণ আলোচনা করতে এসে মন্ত্রীদের উপস্থিতি পাচ্ছি না।”

এ বিষয়ে স্পিকার হাফিজ আহমদ বীর বিক্রম বলেন, বাজেট অধিবেশনে মন্ত্রীদের আরও উপস্থিতি কাম্য। তিনি বলেন, “এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিবেশন। মন্ত্রীরা উপস্থিত থাকলে সংসদ আরও কার্যকর হয়।”

তবে চিফ হুইপ নূরুল ইসলাম মনি মন্ত্রীদের পক্ষে বক্তব্য দিয়ে বলেন, অনেক মন্ত্রী রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকেন। অর্থমন্ত্রী নিয়মিত উপস্থিত আছেন এবং বাজেট-সংক্রান্ত প্রশ্নের উত্তর দিচ্ছেন।

দেশে গ্যাস ঘাটতি ১,১৪৬ মিলিয়ন ঘনফুট

লিখিত প্রশ্নোত্তর পর্বে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ জানান, দেশে বর্তমানে পাঁচটি কয়লাক্ষেত্র আবিষ্কৃত হয়েছে। এর মধ্যে শুধু বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বাণিজ্যিকভাবে কয়লা উত্তোলন হচ্ছে।

তিনি আরও জানান, দেশে বর্তমানে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত রয়েছে ৭ দশমিক ৬৩ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। তবে দৈনিক গ্যাসের চাহিদার তুলনায় প্রায় ১ হাজার ১৪৬ মিলিয়ন ঘনফুট ঘাটতি রয়েছে।

দেশে জিআই পণ্য এখন ৬৪টি

অন্যদিকে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সংসদকে জানান, বর্তমানে দেশে ৬৪টি পণ্য ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্য হিসেবে নিবন্ধিত রয়েছে।

এসব পণ্যের মধ্যে জামদানি শাড়ি, ইলিশ, রাজশাহী সিল্ক, ঢাকাই মসলিন, বগুড়ার দই, টাঙ্গাইল শাড়ি ও কুমিল্লার রসমালাই উল্লেখযোগ্য।

# বাজেট অধিবেশনের ১২তম দিন/শায়লা



বিষয়: #



জাতীয় এর আরও খবর

সংসদে ‘মবোক্রেসি’ শব্দ নিয়ে তীব্র বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ সংসদে ‘মবোক্রেসি’ শব্দ নিয়ে তীব্র বিতর্ক, এক্সপাঞ্জের দাবি নাকচ
মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া সফর শেষে চীনের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর মালয়েশিয়ার শ্রমবাজার দ্রুত উন্মুক্ত করার আহ্বান প্রধানমন্ত্রীর
ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছয় জেলায় সেনা মোতায়েন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী গুজব প্রতিরোধে ২৪ ঘণ্টা সক্রিয় ফ্যাক্ট-চেকিং কমিটি: তথ্য মন্ত্রী
এমপি থেকে পরিচ্ছন্নতাকর্মী— সবাই পেলেন ১০ কেজি আম এমপি থেকে পরিচ্ছন্নতাকর্মী— সবাই পেলেন ১০ কেজি আম
ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয় ডিভোর্স হতে পারে স্বামী-স্ত্রীর, প্রতিবেশী ভারতের সঙ্গে নয়
জাতীয় সংসদ ভবনে ফাটল নিয়ে এমপিদের উদ্বেগ, দ্রুত সংস্কারের দাবি জাতীয় সংসদ ভবনে ফাটল নিয়ে এমপিদের উদ্বেগ, দ্রুত সংস্কারের দাবি
এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ এনআইডি সংশোধন প্রক্রিয়া সহজ করতে ইসির নতুন উদ্যোগ
জেন্ডার বাজেটে বরাদ্দ বাড়লেও নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে ঘাটতির অভিযোগ জেন্ডার বাজেটে বরাদ্দ বাড়লেও নারীর নিরাপত্তা ও ক্ষমতায়নে ঘাটতির অভিযোগ

আর্কাইভ