শিরোনাম:
ঢাকা, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ২০ জুন ২০২৬
প্রচ্ছদ » খেলাধুলা » অবশেষে সন্তানের খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার
প্রচ্ছদ » খেলাধুলা » অবশেষে সন্তানের খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার
৭ বার পঠিত
শনিবার ● ২০ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অবশেষে সন্তানের খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার

---

স্পেনের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সে বিশ্বকাপের আলোচনায় উঠে আসা কেপ ভার্দের গোলরক্ষক জোসিমার দিয়াস ভোজিনহার জীবনের একটি বড় আক্ষেপেরও অবসান হলো। অর্থনৈতিক ও ভিসা জটিলতার কারণে এতদিন ছেলের খেলা মাঠে বসে দেখতে না পারা তার মা আনা কান্দিদা এভোরা এবার যুক্তরাষ্ট্রে যাওয়ার অনুমতি পেয়েছেন। ফলে বিশ্বকাপের মঞ্চে ছেলের লড়াই সরাসরি গ্যালারি থেকে উপভোগ করার সুযোগ পাচ্ছেন তিনি।

৪০ বছর বয়সী ভোজিনহা বিশ্বকাপে নিজের প্রথম ম্যাচেই দুর্দান্ত নৈপুণ্য দেখান। স্পেনের বিপক্ষে তিনি সাতটি গুরুত্বপূর্ণ সেভ করে দলকে মূল্যবান এক পয়েন্ট এনে দেন। ম্যাচ শেষে তাকে ম্যাচসেরার পুরস্কারও দেওয়া হয়।

যদিও ব্যক্তিগত সাফল্যের আনন্দের মাঝেও আবেগাপ্লুত হয়ে পড়েন ভোজিনহা। সংবাদমাধ্যমকে তিনি জানান, অর্থনৈতিক ও ভিসা-সংক্রান্ত জটিলতার কারণে তার মা যুক্তরাষ্ট্রে এসে মাঠে বসে তার খেলা দেখতে পারেননি। মায়ের অনুপস্থিতি তাকে কষ্ট দিচ্ছে বলেও জানান তিনি।

ভোজিনহার সেই আবেগঘন বক্তব্য দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক সাড়া ফেলে। বিষয়টি নজরে আসে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরেরও। পরে প্রাইয়ায় অবস্থিত মার্কিন দূতাবাসের ভিসা বিভাগ আনা কান্দিদা এভোরার সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।

সব ধরনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এভোরার যুক্তরাষ্ট্র ভ্রমণের অনুমোদন নিশ্চিত করা হয়েছে। ফলে এবার বিশ্বকাপের মঞ্চে ছেলের খেলা সরাসরি গ্যালারিতে বসে উপভোগ করার সুযোগ পাচ্ছেন তিনি। ভোজিনহার জন্য এটি বিশ্বকাপের সবচেয়ে আনন্দের খবরগুলোর একটি হয়ে এসেছে।






আর্কাইভ