শুক্রবার ● ১২ জুন ২০২৬
প্রচ্ছদ » খেলাধুলা » ৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড
৩২ বছর পর বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে লাল কার্ড

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ৩২ বছরের পুরোনো এক অনাকাঙ্ক্ষিত রেকর্ডে নাম লিখিয়ে মাঠ ছেড়েছেন এই প্রোটিয়া ডিফেন্ডার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কোনো খেলোয়াড়ের লাল কার্ড দেখার ঘটনা দীর্ঘ তিন দশকের বেশি সময় পর আবার দেখল বিশ্ব ফুটবল। সর্বশেষ ১৯৯৪ সালের ১৬ জুন জার্মানির বিপক্ষে উদ্বোধনী ম্যাচে লাল কার্ড দেখেছিলেন বলিভিয়ার মার্কো এচেভেরি। ঠিক ৩২ বছর পর আজ আসতেকায় সেই তিক্ত স্মৃতির পুনরাবৃত্তি ঘটালেন সিথোলে।
ম্যাচের ৫০ মিনিটে মেক্সিকান মিডফিল্ডার গুতিরেসকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন তিনি। মাঝমাঠ থেকে উড়ে আসা একটি থ্রু বল ধরে দ্রুতগতিতে ডি-বক্সের দিকে ছুটে যাচ্ছিলেন গুতিরেস। তাকে আটকাতে গিয়ে বক্সের ঠিক বাইরে ফাউল করে বসেন সিথোলে। প্রথমার্ধেও মেক্সিকোর গোলের সময় বল নিয়ন্ত্রণে ব্যর্থ হয়ে বড় ভুল করেছিলেন তিনি, আর দ্বিতীয়ার্ধের শুরুতেই তার এই লাল কার্ড প্রোটিয়াদের ঘুরে দাঁড়ানোর আশায় পুরোপুরি জল ঢেলে দেয়।
শেষ পর্যন্ত মেক্সিকো সিটিতে ৩ লাল কার্ডের ম্যাচে আজ দক্ষিণ আফ্রিকাকে ২–০ গোলে হারায় মেক্সিকো। ৯ মিনিটে হুলিয়ান কিনিয়োনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। ৬৭ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রাউল হিমিনেজ। আর প্রথম ম্যাচেই ৩ লাল কার্ড দেখে ফেলল ২০২৬ বিশ্বকাপ।





যুদ্ধের মধ্যেও বিশ্বকাপের উন্মাদনা
বিশ্বকাপ ২০২৬: দ্রুত দেশে ফিরছে আর্জেন্টিনা
প্রতিক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপের শিরোপা ঘরে তুলল স্পেন
আজ মাঠে নামবে ব্রাজিল–স্কটল্যান্ড
নাটকীয় ম্যাচে ইরাককে হারিয়ে নকআউটে ফ্রান্স
অবশেষে সন্তানের খেলা দেখতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার
ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর ম্যাচ
নানান জটিলতা পেরিয়ে বিশ্বকাপে ইরাক 
