মঙ্গলবার ● ৯ জুন ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
![]()
নিজস্ব প্রতিবেদক
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনি বলেছেন, চতুর্থ শিল্প বিপ্লবের প্রভাবে বিশ্বের শ্রমবাজারে প্রযুক্তির ব্যবহার বাড়ছে। এ অবস্থায় বাংলাদেশ যদি দক্ষ শ্রমিক তৈরি করতে না পারে, তবে বিদেশে শ্রমবাজার হারানোর ঝুঁকিতে পড়বে।
তিনি বলেন, প্রতি বছর প্রায় ১০ লাখ বাংলাদেশি বিদেশে যান, কিন্তু তাদের বেশিরভাগই অদক্ষ ও অশিক্ষিত। দক্ষ জনশক্তি না বাড়ালে প্রবাসী আয়ের উপর নেতিবাচক প্রভাব পড়তে পারে।
মনি আরও উল্লেখ করেছেন, ১৯৮০-এর দশকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশি শ্রমিকদের বিদেশি কর্মসংস্থানের যাত্রা শুরু হয়। বর্তমানেও দেশের জনশক্তিকে আরও দক্ষ করে তোলার দিকে গুরুত্ব দিচ্ছেন তারেক রহমান।
তিনি শ্রমিক প্রশিক্ষণ কার্যক্রম দ্রুত বাস্তবায়নের জন্য স্পিকারের মাধ্যমে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বিষয়ক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।
বিষয়: #দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংল





দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব 
