শিরোনাম:
ঢাকা, বুধবার, ৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৩ জুন ২০২৬
প্রচ্ছদ » খেলাধুলা » ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর ম্যাচ
প্রচ্ছদ » খেলাধুলা » ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর ম্যাচ
৫ বার পঠিত
বুধবার ● ৩ জুন ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ইবোলা আতঙ্কে স্পেনে বাতিল কঙ্গোর ম্যাচ

---

এবার ইবোলা ভাইরাসের আতঙ্কে বাতিল হলো কঙ্গোর ম্যাচ।

স্পেনের দক্ষিণে জিব্রাল্টার সীমান্ত সংলগ্ন লা লিনিয়া দে লা কনসেপসিওনে ৯ জুন ম্যাচটি হওয়ার কথা ছিল। কিন্তু লা লিনিয়ার মেয়র হুয়ান ফ্রাঙ্কো স্থানীয় সময় গতকাল মঙ্গলবার (২ জুন) জানালেন, আঞ্চলিক সরকারের স্বাস্থ্য বিভাগের অনুরোধে পূর্বসতর্কতা হিসেবে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছেন তিনি।

হুয়ান ফ্রাঙ্কো বলেছেন, ‘আমি ডিআর কঙ্গো ও চিলির মধ্যকার ম্যাচ নিষিদ্ধ করার ডিক্রিতে সই করেছি। লা লিনিয়ার মেয়র কার্যালয়ের স্বাস্থ্য বিভাগের প্রধানের প্রতিবেদনে স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করা ম্যাচটি আয়োজন না করার পরামর্শ দেওয়া হয়েছে।’

স্প্যানিশ বার্তা সংস্থা ইএফই প্রতিবেদনে জানিয়েছে, চিলি রুদ্ধদ্বার স্টেডিয়ামে ম্যাচটি আয়োজনের অনুরোধ করেছিল।

১৯৭৪ সালের পর প্রথমবার বিশ্বকাপে অংশ নিচ্ছে কঙ্গো। ওই আসরে জায়ারে নামে বিশ্বমঞ্চে খেলেছিল তারা। এর আগে দেশের পূর্বাঞ্চলে মহামারির কারণে মে মাসে তিন দিনের একটি ট্রেনিং ক্যাম্প ও কিনশাসায় নির্ধারিত বিদায় সংবর্ধনা বাতিল করা হয়।

বিশ্বকাপের জন্য গঠিত যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউজ টাস্ক ফোর্সের নির্বাহী পরিচালক এন্ড্রু গিউলিয়ানি বলেছিলেন, ‘আমরা কঙ্গোকে খুব স্পষ্ট করে জানিয়েছি যে ১১ জুন হাউস্টনে আসার আগে তাদেরকে ২১ দিনের জন্য বাবলে থাকতে হবে। কঙ্গো সরকারকেও এই ব্যাপারে পরিষ্কার করে জানিয়ে দিয়েছি। তাদের হয় বাবলে থাকতে হবে নয়তো যুক্তরাষ্ট্রে ঢুকতে না পারার ঝুঁকিতে থাকবে। আমরা নিশ্চিত করতে চাই যে এই পথে বা আমাদের সীমান্তের কাছাকাছি যেন কিছু প্রবেশ করতে না পারে।’






আর্কাইভ