শিরোনাম:
ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ৩১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২২ মে ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক সই
প্রচ্ছদ » জাতীয় » এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক সই
১৭১ বার পঠিত
শুক্রবার ● ২২ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এশিয়ান ট্যুরিজম ফেয়ার ও বোটফ’র মধ্যে সমঝোতা স্মারক সই

---

 

নিজস্ব প্রতিবেদক

 

আঞ্চলিক পর্যটন উন্নয়ন, পারস্পরিক সহযোগিতা এবং কৌশলগত অংশীদারিত্ব জোরদারের লক্ষ্যে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার (এটিএফ ঢাকা) ২০২৬ এবং বাংলাদেশ আউটবাউন্ড ট্যুর অপারেটরস ফোরামের (বোটফ) মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাজধানীর বনানীর হোটেল সারিনায় বোটফ’র বার্ষিক সদস্য সম্মেলন ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক সই হয়।

 

সমঝোতা স্মারকে এটিএফ ঢাকার পক্ষে স্বাক্ষর করেন এশিয়ান ট্যুরিজম ফেয়ারের চেয়ারম্যান ও পর্যটন বিচিত্রার সম্পাদক মহিউদ্দিন হেলাল। বোটফ’র পক্ষে স্বাক্ষর করেন সংগঠনটির সভাপতি চৌধুরী হাসানুজ্জামান।

সমঝোতা অনুযায়ী, বোটফ ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬-এর সহযোগী সংগঠন হিসেবে যুক্ত থাকবে। পাশাপাশি বোটফ সদস্যরা বিশেষ মূল্যে এ মেলায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

 

আয়োজকরা জানান, এ সহযোগিতার মাধ্যমে বি-টু-বি নেটওয়ার্কিং সম্প্রসারণ, আউটবাউন্ড পর্যটনের প্রসার, আঞ্চলিক পর্যটন সংযোগ বৃদ্ধি এবং দেশি-বিদেশি পর্যটন সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে পেশাগত সম্পর্ক উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে।

 

---

আগামী ১৭ থেকে ১৯ সেপ্টেম্বর রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত হবে ১৩তম এশিয়ান ট্যুরিজম ফেয়ার ২০২৬। আয়োজকরা আশা করছেন, ১৫টিরও বেশি দেশের ৩০০-এর অধিক প্রতিষ্ঠান এতে অংশ নেবে।

 

মেলায় আউটবাউন্ড ট্যুরিজম, ডোমেস্টিক ও ইনবাউন্ড ট্যুরিজম, মেডিকেল ট্যুরিজম এবং ট্যুরিজম ইনভেস্টমেন্ট শোকেস বিশেষ গুরুত্ব পাবে বলে জানানো হয়।

 

অনুষ্ঠানে বক্তারা পর্যটন খাতের অংশীজনদের মধ্যে সহযোগিতা আরও জোরদার এবং এশিয়ান ট্যুরিজম ফেয়ারকে আঞ্চলিক পর্যটন নেটওয়ার্কিংয়ের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন।

 

স্বাক্ষর অনুষ্ঠানে বোটফ সদস্য, পর্যটন খাতের পেশাজীবী, শিল্পখাতের নেতৃবৃন্দ, বিভিন্ন এয়ারলাইন্স প্রতিনিধি, বিভিন্ন দেশের ন্যাশনাল ট্যুরিজম অর্গানাইজেশনের প্রতিনিধিসহ গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার

আর্কাইভ