বৃহস্পতিবার ● ২১ মে ২০২৬
প্রচ্ছদ » পরিবেশ-প্রকৃতি » ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
![]()
আজও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। এমনটাই জানিয়েছে আইকিউএয়ার।
আজ বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ৭টার লাইভ আইকিউএয়ার ডাটা অনুযায়ী, ঢাকা ৯তম অবস্থানে রয়েছে। এ সময় ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স রেকর্ড করা হয়েছে ১০৭, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আজকের বৈশ্বিক তালিকায় ১৭১ একিউআই স্কোর নিয়ে সবচেয়ে দূষিত শহরের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। দ্বিতীয় অবস্থানে থাকা চিলির রাজধানী সান্তিয়াগোর স্কোর ১৪৫ এবং ১৪২ স্কোর নিয়ে নেপালের রাজধানী রয়েছে তৃতীয় স্থানে।
আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শূন্য থেকে ৫০-এর মধ্যে স্কোর থাকলে বাতাসের মান ভালো ধরা হয়। ৫১ থেকে ১০০ স্কোর হলে তা গ্রহণযোগ্য। কিন্তু ১০১ থেকে ১৫০ স্কোরকে সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর এবং ১৫১ থেকে ২০০ স্কোরকে সবার জন্যই ‘অস্বাস্থ্যকর’ ধরা হয়। সে হিসেবে ঢাকার বর্তমান বায়ুমান সাধারণ নগরবাসীর জন্য সহনীয় পর্যায়ে রয়েছে।





রাতের মধ্যে ৮ অঞ্চলে ঝড়ের আভাস
সারাদেশে বজ্রবৃষ্টির আভাস
জলবায়ু ট্রাস্টের প্রকল্পে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করা হবে
৩ বিভাগে বৃষ্টির সম্ভাবনা
বজ্রসহ বৃষ্টির আভাস
পাঁচ দিন বজ্রসহ বৃষ্টির আভাস
বঙ্গোপসাগরে লঘুচাপ: দুই দিন ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস
ফেব্রুয়ারির শুরুতেই শৈত্যপ্রবাহের আভাস
ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা 
