শিরোনাম:
ঢাকা, রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ৮ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন
প্রচ্ছদ » জাতীয় » ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন
১৩৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১৪ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন

---

নিজস্ব প্রতিবেদক

প্রতিবন্ধী শিশুদের স্বাস্থ্যসেবা, শিক্ষা ও পুনর্বাসন কার্যক্রমকে আরও সমন্বিত ও মানবিক করতে রাজধানীর কড়াইল বস্তিতে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন ডা. জুবাইদা রহমান।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়–এর উদ্যোগে আয়োজিত এ ব্যতিক্রমধর্মী অনুষ্ঠানে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, শিক্ষা সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উদ্বোধনের আগে ডা. জুবাইদা রহমান বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য স্থাপিত বিভিন্ন শিক্ষাসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের স্টল ঘুরে দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মীর শাহে আলম, জোনায়েদ আব্দুর রহিম সাকি, ফারজানা শারমিন পুতুল, ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং ডা. ফরহাদ হালিম ডোনার।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী। সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তর–এর মহাপরিচালক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ উপলক্ষে আয়োজিত ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক সেমিনারে আরও অংশ নেন বাংলাদেশে ইউনিসেফ–এর ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ–এর চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম, ঢাকা উত্তর সিটি করপোরেশন–এর প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ডা. আ ন ম মনোয়ারুল কাদিরসহ অনেকে।

আয়োজকরা জানান, ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির লক্ষ্য হচ্ছে সুবিধাবঞ্চিত ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের জন্য স্বাস্থ্যসেবা, পুনর্বাসন, শিক্ষা সহায়তা এবং সামাজিক অন্তর্ভুক্তি নিশ্চিত করা। বিশেষ করে বস্তি ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারী শিশুদের জন্য সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, প্রতিবন্ধী ও বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের উন্নয়নে সরকারি-বেসরকারি সমন্বিত উদ্যোগ বাড়ানো গেলে সমাজে তাদের অংশগ্রহণ ও আত্মবিশ্বাস আরও বৃদ্ধি পাবে।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ ৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল

আর্কাইভ