শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া
প্রচ্ছদ » জাতীয় » বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া
১০০ বার পঠিত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া

---

নিজস্ব প্রতিবেদক

দেশের বিভিন্ন স্থানে হঠাৎ বৃষ্টিপাতের মধ্যে বজ্রাঘাতে একদিনেই অন্তত ১৪ জনের মৃত্যু হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুর থেকে বিকাল পর্যন্ত গাইবান্ধা, ঠাকুরগাঁও, সিরাজগঞ্জ, জামালপুর, পঞ্চগড়, বগুড়া ও নাটোর জেলায় পৃথক ঘটনায় এসব প্রাণহানির ঘটনা ঘটে।

সবচেয়ে বেশি প্রাণহানি হয়েছে গাইবান্ধায়, যেখানে সুন্দরগঞ্জ, সাঘাটা ও ফুলছড়ি উপজেলায় বজ্রাঘাতে পাঁচজনের মৃত্যু হয়। এর মধ্যে দক্ষিণ ধোপাডাঙ্গা গ্রামে একটি টিনের ঘরে আশ্রয় নেওয়ার সময় বজ্রাঘাতে ফুয়াদ হাসান (৩৫) ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান রাফি চৌধুরী (৮) ও মিজানুর রহমান (১৮)। নিহতদের মধ্যে রাফি ও মিজান চাচা-ভাতিজা। এছাড়া পৃথক ঘটনায় নাব্বার আলী (৬৫) ও মানিক মিয়া (৪৫) প্রাণ হারান।

সিরাজগঞ্জের তাড়াশ ও রায়গঞ্জ উপজেলায় বজ্রাঘাতে কৃষক আব্দুল হামিদ (৫০) ও যুবক হাসান শেখ (২৫) মারা যান। ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় পৃথক ঘটনায় লাবণী আক্তার (৩৫) ও ইলিয়াস আলী (৩৭) নিহত হন।

জামালপুরে বজ্রাঘাতে দুইজনের মৃত্যু এবং অন্তত চারজন আহত হয়েছেন। নিহতরা হলেন মর্জিনা বেগম (২২) ও হাসমত আলী (৪৫)। এছাড়া এ ঘটনায় পাঁচটি গবাদিপশুও মারা গেছে।

অন্যদিকে বগুড়ার গাবতলীতে ধানক্ষেতে কাজ করার সময় বজ্রাঘাতে সুমন মিয়া (২৬) নিহত হন। পঞ্চগড়ের আটোয়ারীতে চা-বাগান এলাকায় বজ্রাঘাতে সোহরাওয়ার্দী (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নাটোরের সিংড়ায় ধান বহনের সময় বজ্রাঘাতে সম্রাট হোসেন (২৬) গুরুতর আহত হয়ে পরে হাসপাতালে মারা যান।

 

স্থানীয় প্রশাসন ও জনপ্রতিনিধিরা জানিয়েছেন, অধিকাংশ ক্ষেত্রে বৃষ্টির সময় খোলা মাঠে কাজ করা বা নিরাপদ আশ্রয়ে না যাওয়ায় এসব দুর্ঘটনা ঘটেছে। বজ্রপাতের ঝুঁকি এড়াতে আবহাওয়া সতর্কতা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।

 

 



বিষয়: #  #



জাতীয় এর আরও খবর

দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব

আর্কাইভ