শিরোনাম:
ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সংসদে বিল পাস
প্রচ্ছদ » জাতীয় » এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সংসদে বিল পাস
১২৪ বার পঠিত
রবিবার ● ২৬ এপ্রিল ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিল করে সংসদে বিল পাস

---

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘদিনের প্রচলিত প্রথা ভেঙে সংসদ সদস্যদের জন্য শুল্কমুক্ত গাড়ি আমদানির বিশেষ সুবিধা বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত সংশোধনী বিল আজ রবিবার (২৬ এপ্রিল) জাতীয় সংসদে কণ্ঠভোটে পাস হয়।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান ‘দি মেম্বারস অব পার্লামেন্ট (রেমুনারেশন অ্যান্ড অলাউন্সেস অ্যামেন্ডমেন্ট) বিল ২০২৬’ সংসদে উত্থাপন করলে তা সর্বসম্মতভাবে গৃহীত হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ।

বিলটি পাসের ফলে ১৯৭৩ সালের সংশ্লিষ্ট আদেশের আর্টিকেল ৩-সি বাতিল হয়েছে, যার মাধ্যমে এতদিন সংসদ সদস্যরা শুল্কমুক্তভাবে গাড়ি আমদানির আইনি সুবিধা পেতেন। এর মাধ্যমে কয়েক দশক ধরে ভোগ করা একটি উল্লেখযোগ্য আর্থিক সুবিধার অবসান ঘটল।

বিল উত্থাপনকালে আইনমন্ত্রী বলেন, জনগণের প্রতিনিধি হিসেবে নির্বাচিত হওয়ার পর শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা গ্রহণ করা নৈতিকভাবে প্রশ্নবিদ্ধ এবং এটি সাধারণ করদাতাদের সঙ্গে বৈষম্য সৃষ্টি করে। তিনি উল্লেখ করেন, রাষ্ট্রীয় ব্যয় সংকোচন, স্বচ্ছতা বৃদ্ধি এবং নাগরিকদের সঙ্গে সাম্য প্রতিষ্ঠার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বর্তমান অর্থনৈতিক বাস্তবতায় এই সুবিধা পুনর্বিবেচনা জরুরি হয়ে পড়েছিল বলেও জানান তিনি।

বিরোধীদলীয় সংসদ সদস্য নাজিবুর রহমান বিলটির উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, শুল্কমুক্ত গাড়ি নেওয়ার প্রথা বিশ্বের অন্য কোথাও তেমন দেখা যায় না। তিনি আরও বলেন, তাদের দল আগেই এ ধরনের সুবিধা গ্রহণ না করার ঘোষণা দিয়েছিল। পাশাপাশি বিলের উদ্দেশ্য ও কারণের বিবৃতিতে বিরোধী দলের ভূমিকার উল্লেখ থাকার দাবি জানান তিনি।

জবাবে আইনমন্ত্রী বলেন, এটি সংসদ নেতার নীতিগত সিদ্ধান্ত অনুযায়ী প্রণীত একটি সরকারি বিল। তবে প্রয়োজনে বিরোধী দলের ভূমিকার স্বীকৃতি দেওয়ার বিষয়ে সরকারের আপত্তি নেই।

কোনো সংশোধনী প্রস্তাব না থাকায় বিলটি দ্রুত কণ্ঠভোটে পাস হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, এ সিদ্ধান্ত সরকারি ব্যয় হ্রাস ও জবাবদিহিতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে।

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা ‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব

আর্কাইভ