সোমবার ● ২৩ মার্চ ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » ঈদের ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা
ঈদের ছুটি শেষে ফিরছেন কর্মজীবীরা

নিজস্ব প্রতিবেদক
ঈদের দীর্ঘ ছুটি কাটিয়ে ঢাকায় ফিরতে শুরু করেছেন কর্মজীবীরা। তবে সেই চিরচেনা ভোগান্তি বা উপচেপড়া ভিড় ছাড়াই এবারের ফিরতি যাত্রা অনেকটা স্বস্তিদায়ক বলছেন যাত্রীরা।
সরেজমিনে দেখা যায়, আজ সোমবার (২৩ মার্চ) ভোর থেকেই রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী মানুষের ভিড়।
ট্রনের যাত্রীরা বলছেন, বাসের তুলনায় ট্রেন ভ্রমণ অনেক বেশি নির্বিঘ্ন।
অন্যদিকে সদরঘাট লঞ্চ টার্মিনালেও এদিন ভোর থেকে দক্ষিণাঞ্চল থেকে আসা লঞ্চগুলোর ভিড় বাড়তে থাকে।
যাত্রীরা জানান, এবারের লম্বা ছুটিতে স্বজনদের সঙ্গে অনেকটা সময় কাটাতে পেরে তারা অত্যন্ত আনন্দিত। কোনো ধরনের ভোগান্তি ছাড়াই ঢাকায় পৌঁছাতে পেরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
এদিকে, ঈদ যাত্রায় এবার দেখা গেছে ভিন্ন চিত্র। ঈদের দ্বিতীয় ও তৃতীয় দিনেও অনেক মানুষকে ঢাকা ছাড়তে দেখা গেছে। মূলত ঈদের আগে টিকিটের তীব্র সংকট ও অতিরিক্ত ভিড় এড়াতে যারা ঢাকাতেই ঈদ করেছেন, তারা এখন পরিবারের সঙ্গে ঈদ-পরবর্তী সময় কাটাতে গ্রামের বাড়ি ছুটছেন।





পালাকারের নতুন নাটক ‘হাজার চুরাশি’, উদ্বোধন আজ
হাওড়াঞ্চলের জন্য আলাদা মন্ত্রণালয় এবং বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বৃদ্ধি করুন
জুলাই চেতনা বিক্রি ও ঋণ খেলাপিদের সংসদে তীব্র সমালোচনা
আজ মাঠে নামবে ব্রাজিল–স্কটল্যান্ড
ওই দলটি তো পালাতে পেরেছে, বিএনপি-জামাতের কিন্তু যাওয়ার জায়গা নেই: এমপি ইজ্জত উল্লাহ
গুজবকারীরাও আসছে সাইবার আইনের আওতায়: তথ্যপ্রযুক্তিমন্ত্রী
১৭ বছর পর কার্যকর সংসদ পেয়েছে দেশ: স্পিকার
অনলাইন জুয়া ফৌজদারি অপরাধ: সংসদে অর্থমন্ত্রী
অর্ধ-বার্ষিক ও প্রাক-নির্বাচনি পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন, শুরু ১ জুলাই
দক্ষিণ কোরিয়ার সহযোগিতায় দেশে ইলেকট্রনিক শিল্প স্থাপন করা হবে 
