শিরোনাম:
ঢাকা, শনিবার, ২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
রবিবার ● ২২ মার্চ ২০২৬
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তিন ধাপে গুলির মধ্য দিয়ে শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তিন ধাপে গুলির মধ্য দিয়ে শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত
১০৩ বার পঠিত
রবিবার ● ২২ মার্চ ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তিন ধাপে গুলির মধ্য দিয়ে শোলাকিয়ায় ১৯৯তম ঈদের জামাত

---

বরাবরের মতো এবারও তিন ধাপে শর্টগানের গুলির সংকেতের মধ্য দিয়ে জামাত শুরু হবে ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগাহ ময়দানে। এটি ১৯৯তম ঈদের জামাত।

জানা যায়, নিয়ম অনুযায়ী, জামাত শুরুর ১০ মিনিট আগে ৫টি, ৫ মিনিট আগে ৩টি এবং ১ মিনিট আগে ২টি গুলি ছুঁড়ে মুসল্লিদের সতর্ক করা হবে।

প্রথম গুলিটি ছুড়বেন দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার। ঈদগাহের পশ্চিম পাশে টেবিলে সারিবদ্ধভাবে রাখা থাকবে গুলি ভর্তি শর্টগান।

জামাতে ইমামতি করবেন কিশোরগঞ্জ শহরের বড় বাজার মসজিদের খতিব মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। বিকল্প ইমাম হিসেবে থাকবেন হয়বতনগর এ. ইউ. কামিল মাদরাসার প্রভাষক মাওলানা জুবায়ের ইবনে আব্দুল হাই।

এদিকে, জামাতকে কেন্দ্র করে নেওয়া হয়েছে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা। প্রতিটি স্তর অতিক্রম করেই মুসল্লিদের ময়দানে প্রবেশ করতে হবে। পোশাকধারী ও সাদা পোশাকে প্রায় ১১০০ পুলিশ সদস্য মোতায়েন থাকবেন। এছাড়া থাকবে পাঁচ প্লাটুন বিজিবি, পাঁচ প্লাটুন আনসার এবং চার প্লাটুন সেনাবাহিনী।

পুরো এলাকা নজরদারিতে থাকবে চারটি ড্রোন। ঈদগাহ ও আশপাশে বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা। পুলিশ ও র‍্যাবের ছয়টি ওয়াচ টাওয়ার থাকবে তদারকিতে। পাশাপাশি প্রস্তুত রাখা হয়েছে বোমা নিষ্ক্রিয়করণ দল।






আর্কাইভ