মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » শপথ অনুষ্ঠানে জুবাইদা ও জাইমা রহমান
শপথ অনুষ্ঠানে জুবাইদা ও জাইমা রহমান

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদের শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান এবং তাদের কন্যা জাইমা রহমান। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় আয়োজিত অনুষ্ঠানে তারা সামনের সারিতে উপস্থিত থেকে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হন। তারা দুজনেই শাড়ি পরে অনুষ্ঠানে যোগ দেন। এ সময় তাদেরকে বেশ উৎফুল্ল দেখা যায়।
এবারের সংসদে প্রথমবারের মতো সংসদ সদস্য হিসেবে শপথ নেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সকাল ১০টা ৪২ মিনিটে বিএনপি থেকে নির্বাচিত এমপিদের সঙ্গে তারেক রহমান শপথ নেন। তাদের শপথবাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। অনুষ্ঠানে দর্শক সারিতে বসে জুবাইদা রহমান ও জাইমা ছিলেন ভীষণ আবেগাপ্লুত। শপথ পাঠের পর মুহূর্তেই উপস্থিত অতিথিদের করতালিতে মুখরিত হয় পুরো প্রাঙ্গণ। এসময় তারেক রহমানের পরিবারের সদস্যদের উপস্থিতি অনুষ্ঠানে এক ভিন্ন মাত্রা যোগ করে।
দীর্ঘ নির্বাসন, রাজনৈতিক টানাপোড়েন ও পারিবারিক প্রতিকূলতার সময়েও জুবাইদা রহমান নীরবে পাশে ছিলেন বলে দলীয় সূত্রে জানা যায়। যুক্তরাজ্যে অবস্থানকালে পরিবারের দেখভাল এবং ব্যক্তিগত চ্যালেঞ্জ মোকাবিলায় তার ভূমিকা নিয়ে নেতাকর্মীদের মধ্যে আলোচনা রয়েছে। অন্যদিকে জাইমা রহমানকে অনুষ্ঠানস্থলে সংযত ও স্বল্পভাষী দেখা গেছে। শপথ শেষে পরিবারের সদস্যদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। অনেকেই এই উপস্থিতিকে একটি নতুন রাজনৈতিক অধ্যায়ের পারিবারিক প্রতীক হিসেবে দেখছেন।
শপথ অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, কূটনীতিক ও বিশিষ্টজনদের পাশাপাশি প্রধানমন্ত্রীর পরিবারের উপস্থিতি ছিল গণমাধ্যমের নজরকাড়া বিষয়। অনুষ্ঠান শেষে সামাজিক যোগাযোগমাধ্যমেও জুবাইদা ও জাইমার উপস্থিতি নিয়ে ব্যাপক আলোচনা হয়।





প্রশ্ন ফাঁসের গুজব ছড়ালেই কঠোর আইনি ব্যবস্থা: ডিসি ফরিদা
নারী ও কন্যাশিশুর প্রতি বৈষম্য-সহিংসতা প্রতিরোধে সবার দায়িত্বশীল ভূমিকা জরুরি: ডেপুটি স্পিকার
সরকারের সঙ্গে সমন্বয় করেই স্থানীয় নির্বাচনের তফসিল ঘোষণা করবে ইসি
কার্বন নিঃসরণ কমিয়ে কার্বন ক্রেডিট বাড়াতে প্রধানমন্ত্রীর নির্দেশ
ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
সিঙ্গাপুরসহ ৩ দেশে শুরু হচ্ছে ইসির এনআইডি কার্যক্রম
জুনে ৩৩৩ নারী-শিশু সহিংসতার শিকার, শীর্ষে ধর্ষণের ঘটনা
হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, শনাক্ত ১,১১৯ জন
তিস্তা প্রকল্পে বাংলাদেশকে সহায়তা করবে চীন 
