শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » জনগণের প্রত্যাশা পূরণ ও সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চাই: রুমিন ফারহানা
প্রচ্ছদ » জাতীয় » জনগণের প্রত্যাশা পূরণ ও সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চাই: রুমিন ফারহানা
১৪২ বার পঠিত
মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জনগণের প্রত্যাশা পূরণ ও সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চাই: রুমিন ফারহানা

---

নিজস্ব প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া-২ আসন থেকে নির্বাচিত স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানিয়েছেন, জনগণের প্রত্যাশা পূরণই তার প্রধান অগ্রাধিকার এবং সংসদের ভেতরে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা রাখতে চান। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদ ভবনে শপথ গ্রহণের পর গণমাধ্যমের সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

রুমিন ফারহানা বলেন, ‘একজন স্বতন্ত্র এমপির যেমন অবস্থান থাকে, আমার অবস্থানও তেমনই থাকবে। আমার কাছে কোনো দলীয় হুইপ নেই, কিন্তু জনগণের ম্যান্ডেট আছে। সেই ম্যান্ডেটের প্রতি শ্রদ্ধা রেখেই সংসদে কথা বলবো।’ তিনি জানান, নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন, সুশাসন নিশ্চিত করা এবং আইন প্রণয়নের ক্ষেত্রে জনস্বার্থকে প্রাধান্য দেওয়াই হবে তার লক্ষ্য।

দলগতভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংসদে যাচ্ছে—এ প্রেক্ষাপটে তার দলে ফেরার সম্ভাবনা সম্পর্কে গণমাধ্যমের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, ‘আগে আমন্ত্রণ জানাক, তখন দেখা যাবে।’

সংবিধান সংস্কার পরিষদে শপথ প্রসঙ্গে প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু বিষয়ে তার নীতিগত অবস্থান রয়েছে এবং সে কারণেই নির্দিষ্ট পর্বে অংশ নেননি। তবে সংসদ সদস্য হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনে তিনি প্রতিশ্রুতিবদ্ধ বলে উল্লেখ করেন।

সরকার ও বিরোধী দলের সম্পর্ক প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘সংসদকে কার্যকর করতে হলে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতা প্রয়োজন। ব্যক্তিগত আক্রমণ নয়, নীতিগত বিতর্কই হওয়া উচিত।’ তিনি আশা প্রকাশ করেন, নতুন সংসদে গণতান্ত্রিক চর্চা জোরদার হবে এবং অতীতের সংঘাতের রাজনীতি থেকে বেরিয়ে একটি অংশগ্রহণমূলক পরিবেশ তৈরি হবে।

এর আগে গত শুক্রবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুর নিজ বাড়িতে গণমাধ্যমের কাছে নির্বাচন পরবর্তী প্রতিক্রিয়ায় ব্যারিস্টার রুমিন ফারহানা নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, ‘আমার এই জয় সরাইল-আশুগঞ্জের মানুষকে উৎসর্গ করলাম। আপনারা জয়ের আনন্দ সবার সঙ্গে ভাগ করে নেন। ঐক্যবদ্ধভাবে কাজ করে আমরা একটি মডেল উপজেলা গড়ে তুলতে চাই।’






জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ