মঙ্গলবার ● ১৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় » শপথস্থলে পৌঁছতে এমপি মিলনের লাফ ও দৌড়
শপথস্থলে পৌঁছতে এমপি মিলনের লাফ ও দৌড়

নিজস্ব প্রতিবেদক
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা গতকাল মঙ্গলবার শপথ গ্রহণ করেছেন। সকাল পৌনে ১১টায় জাতীয় সংসদ ভবনের শপথ কক্ষে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রেওয়াজ অনুযায়ী, সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিএনপির সংসদ সদস্যদের শপথই আগে পড়ানো হয়।
শপথ গ্রহণ অনুষ্ঠানে শেষ মুহূর্তে প্রবেশ করেন চাঁদপুর-১ আসনের সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। ঢাকা শহরের তীব্র যানজটের কারণে তিনি নির্ধারিত সময়ের পর অনুষ্ঠানে পৌঁছান। এসময় শপথ অনুষ্ঠান শুরু হয়ে যাওয়ায় সময় বাঁচাতে তিনি দৌঁড়ে এবং লাফ দিয়ে দ্রুত সংসদ ভবনে প্রবেশ করতে দেখা গেছে। যার ছোট একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভারইরাল হয়ে যায়। যানজটের কারণে আরও কয়েকজন অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তি নির্ধারিত সময়ে উপস্থিত হতে পারেননি বলেও জানা গেছে।





প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তারেক রহমান
মন্ত্রিসভার শপথে ছিল না জামায়াত ও এনসিপি
শপথ অনুষ্ঠানে জুবাইদা ও জাইমা রহমান
জনগণের প্রত্যাশা পূরণ ও সংসদে গঠনমূলক ভূমিকা রাখতে চাই: রুমিন ফারহানা
কাল শপথ অনুষ্ঠান: থাকছেন দেশি-বিদেশি ১২০০ অতিথি
বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান
বঙ্গভবনের পরিবর্তে সংসদ ভবনে শপথের প্রস্তুতি
নতুন সরকারের শপথ অনুষ্ঠানে ১৩ দেশের সরকারপ্রধানকে আমন্ত্রণ 
