বুধবার ● ৭ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » জাতীয় »
![]()
জবি প্রতিনিধি
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনের ভোট গণনা যান্ত্রিক ত্রুটির কারণে সাময়িকভাবে বন্ধ রয়েছে।
ওএমআর (OMR) মেশিনে ভোট গণনার সময় ত্রুটি দেখা দেওয়ায় সন্ধ্যা ছয়টায় শুরু হওয়া গণনা কার্যক্রম কিছুক্ষণ পরই স্থগিত করা হয়।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোট গণনা শুরু হওয়ার পর দুই প্রার্থীর প্রাপ্ত ভোটের সংখ্যায় গরমিল ধরা পড়ে। এ কারণে গণনার ফলাফল নিশ্চিত করতে পুনরায় যাচাই প্রক্রিয়া শুরু করা হয়। তবে তিন ঘণ্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভোট গণনা পুনরায় শুরু করা সম্ভব হয়নি।
এ বিষয়ে জকসুর নির্বাচন কমিশনার অধ্যাপক মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা গণনা কার্যক্রম শুরু করেছি। মেশিনে কিছু সমস্যা দেখা দেওয়ায় তা সমন্বয়ের চেষ্টা চলছে। দুটি মেশিনে ভোট গণনার ফলাফল মিলিয়ে দেখার কাজ করা হচ্ছে। সমস্যাটি কোথায় হয়েছে, তা দ্রুত জানানো হবে এবং পরবর্তী করণীয় সম্পর্কেও সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।’
বিষয়: #জকসু নির্বাচন: যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা বন্ধ





মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
