শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে
প্রচ্ছদ » আন্তর্জাতিক » মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে
১১৮ বার পঠিত
সোমবার ● ৫ জানুয়ারী ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাদুরোকে নেওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের আদালতে

---

আন্তর্জাতিক ডেস্ক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে ম্যানহাটনের একটি আদালতে নেওয়া হয়েছে।

সেখানকার আদালতে মাদুরোর বিরুদ্ধে আনা অভিযোগগুলোর বিস্তারিত পড়ে শোনানো হবে।

এর আগে ম্যানহাটনে একটি হেলিকপ্টার থেকে নামানো হয় মাদুরোকে। তার সঙ্গে একজন নারীকেও দেখা গেছে। ধারণা করা হচ্ছে সেখানে তার স্ত্রীকেও হাজির করা হয়েছে।

তাদেরকে হেলিকপ্টার থেকে নামিয়ে কড়া পাহারায় আদালতে নেওয়া হয়। এসময় মাদুরোকে খুঁড়িয়ে হাটতে দেখা যায়।

গত শুক্রবার রাতে ভেনেজুয়েলা থেকে তুলে আনার পর নিউইয়র্কের ব্রুকলিনের কারাগারে বন্দি ছিলেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস।

সূত্র: বিবিসি



বিষয়: #



আর্কাইভ