বুধবার ● ৩১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩
তেজগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়েসহ নিহত ৩
![]()
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়েসহ তিন ব্যক্তি নিহত হয়েছেন। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দিবাগত রাত ৩টা থেকে বুধবার ভোরের মধ্যে এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন নেত্রকোনার পূর্বধলার জটিয়াবো গ্রামের অন্ধ রফিকুল ইসলাম (৪৫) ও তার ১২ বছর বয়সী মেয়ে তানজিলা। এই ঘটনায় রফিকুলের ছেলে নুর ইসলাম (১৪) গুরুতর আহত হয়েছে।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম পেশায় দৃষ্টিপ্রতিবন্ধী ছিলেন। তার দুই সন্তান স্থানীয় একটি মাদ্রাসায় পড়াশোনা করত। মগবাজার ওয়্যারলেস রেলগেট এলাকায় বসবাসকারী এই পরিবারটি মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে গ্রামের বাড়ি যাওয়ার উদ্দেশে ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে মহাখালী বাস টার্মিনালে যাচ্ছিলেন। পথে তেজগাঁও সাতরাস্তা এলাকায় একটি দ্রুতগামী ট্রাক অটোরিকশাটিকে চাপা দিয়ে চলে যায়।
এদিকে, গুরুতর আহত অবস্থায় তাদের ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ভোর ৪টা ৫০ মিনিটে রফিকুল ও তানজিলাকে মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
অন্যদিকে, একই রাতে তেজগাঁও শিল্পাঞ্চল থানাধীন মহাখালী বাস টার্মিনাল এলাকায় সড়ক দুর্ঘটনায় আনুমানিক ৩৫ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি নিহত হয়েছেন।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হামিদ জানান, দুর্ঘটনার পর তাকে উদ্ধার করে বুধবার ভোর ৪টা ২৫ মিনিটে ঢামেক হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।





প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
আইডিয়াল স্কুলে নিয়োগ থেকে কোচিং, বারবার প্রশ্নের মুখে প্রশাসনিক সিদ্ধান্ত
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
