শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়ার জানাজা কাল দুপুরে
প্রচ্ছদ » জাতীয় » খালেদা জিয়ার জানাজা কাল দুপুরে
১০৯ বার পঠিত
মঙ্গলবার ● ৩০ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খালেদা জিয়ার জানাজা কাল দুপুরে

---

নিজস্ব প্রতিবেদক

দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে। নামাজে জানাজা পড়াবেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব। রাষ্ট্রীয় মর্যাদায় শহীদ জিয়ার কবরের পাশে তাকে দাফন করা হবে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে জরুরি বৈঠক শেষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন। এর আগে দুপুর ১২টায় জরুরি বৈঠকে বসেন দলটির স্থায়ী কমিটির নেতারা।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

মির্জা ফখরুল বলেন, বেগম জিয়ার মৃত্যু দেশের মানুষের জন্য অপূরণীয় ক্ষতি। তিনি এমন সময় চলে গেলেন যখন তাকে সবচেয়ে বেশি দরকার ছিল।

প্রসঙ্গত, আজ ভোর ৬টায় ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া বুধবার (৩১ ডিসেম্বর) সারা দেশে সাধারণ ছুটি থাকবে।






জাতীয় এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ

আর্কাইভ