সোমবার ● ২৯ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » রেললাইনের পাত তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
রেললাইনের পাত তুলে ফেলায় দুই বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল চলাচল বন্ধ
ময়মনসিংহ প্রতিনিধি
ময়মনসিংহের গফরগাঁওয়ে দুর্বৃত্তরা রেললাইনের পাত তুলে ফেলায় যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেন লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ সোমবার (২৯ ডিসেম্বর) ভোরে উপজেলার সালটিয়া মাঠখোলা এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে ময়মনসিংহ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকতার হোসেন।
তিনি বলেন, ময়মনসিংহ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী আন্তঃনগর অগ্নিবীনা ট্রেনটি ঢাকায় যাচ্ছিল। ভোর সাড়ে ৫টার দিকে গফরগাঁও রেলওয়ে স্টেশন থেকে দুই কিলোমিটার উত্তর দিকে সালটিয়া মাঠখোলা এলাকা পর্যন্ত আসতেই ট্রেনটির ইঞ্জিনসহ সামনের দুটি বগি লাইনচ্যুত হয়। এতে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, আনুমানিক ১৫ ফুট রেললাইন রাতের আঁধারে রেললাইনের পাত তুলে ফেলায় ট্রেন লাইনচ্যুত হয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহত হয়নি। বতর্মানে রেললাইন মেরামত করতে চেষ্টা চলছে।





নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
দেশের বেশির ভাগ এলাকায় ৫দিনের বৃষ্টির আভাস
সৌদি আরবে অগ্নিকাণ্ড: নওগাঁর ৭ জনের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু
রাষ্ট্রপতি নির্বাচনে কেউ প্রার্থিতা প্রত্যাহার করেননি: ইসি সচিব
বঙ্গবীরের নেতৃত্বে বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী পালন
আবারও কমলো স্বর্ণের দাম
উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা
নিত্যপণ্যের বাজারে কিছুটা স্বস্তি 
