শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » বাবুবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
প্রচ্ছদ » জাতীয় » বাবুবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড
১২৯ বার পঠিত
মঙ্গলবার ● ২৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাবুবাজারে বহুতল ভবনে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক

---

রাজধানীর বাবুবাজারের আরমানিটোলা এলাকার একটি ১৪ তলা ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ ঘটনার ৪০ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। একই সঙ্গে বিকল্প সিঁড়ি ব্যবহার করে ১৭ জনকে নিরাপদে উদ্ধার করা হয়। আজ মঙ্গলবার (২৩ ডিসেম্বর) ভোর ৬টা ৪০ মিনিটে আগুনের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় ৭টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয় এবং ৮টা ১০ মিনিটে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা হয়। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

কাজী নজমুজ্জামান বলেন, ১৩ তলা ভবনের ৭ তলা পর্যন্ত বাণিজ্যিক স্পেস। এই ভবনের ৬ তলায় ব্যাগ তৈরি করে। সেখানে ৬টা ৪০ মিনিটে আগুন লাগে। আমরা ৫ মিনিটে ঘটনাস্থলে এসে উপস্থিত হই। যেহেতু এটা আবাসিক ভবন, সেহেতু আমরা ঝুঁকি অনুযায়ী সঙ্গে সঙ্গে আরও ইউনিটকে আসার জন্য ম্যাসেজ দেই। কারণ, ওপরে অনেকেই আটকা থাকতে পারে। আমাদের অন্য টিম দ্রুত সময়ে রেসপন্স করে এবং ঘটনাস্থলে আসার কিছুক্ষণের ভেতর আমরা আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনটা অন্য কোনো দিকে আর ছড়াতে পারেনি।

তিনি বলেন, সেই ভবনে ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠান ছিল। আমরা আগুন নির্বাপণ করছি এবং প্রত্যেকটি তলা আমরা চেক করছি। আমরা চেক করলেই বুঝতে পারবো কেউ আটকা পড়া অবস্থায় আছে কি না। আমরা যতটুকু চেক করেছি এখন পর্যন্ত কোনো আহত বা নিহতের তথ্য পাইনি।

তিনি আরও বলেন, আমরা ঘটনাস্থলে এসেই প্রথমে আমাদের একটা টিম আগুন নেভানোর কাজে ছিল। আরেকটা টিম পেছনের সিঁড়ি দিয়ে ১৩ তলা পর্যন্ত উঠছে এবং সবাইকে বের করে নিয়ে আসছে। কোনো সমস্যা হয়নি।

আগুনের সূত্রপাত সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, ঘটনাস্থলে যারা ছিল তারা বলছিল শর্ট সার্কিট। কিন্তু এ বিষয়ে আমাদের কোনো তথ্য নেই। এই বিষয়ে আমাদের একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই তদন্ত কমিটির মাধ্যমে আগুনের কারণ এবং ক্ষতি সম্পর্কে জানতে পারবো।






জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ