শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » বাড্ডা লিংক রোডে বাসে আগুন
বাড্ডা লিংক রোডে বাসে আগুন
নিজস্ব প্রতিবেদক
![]()
রাজধানীর বাড্ডা লিংক রোড এলাকায় একটি বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আগুন লাগার খবর আসে বলে জানান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।
এদিকে, ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসের আগুন নিভে যায়। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৪৫ মিনিটে আমরা সংবাদ পাই। খবর পাওয়ার পরপরই দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওনা হয়। কিন্তু ইউনিটগুলো সেখানে পৌঁছানোর আগেই বাসের আগুন সম্পূর্ণ নিভে যায়। ফলে ফায়ার সার্ভিসকে এ ঘটনায় কোনো কাজ করতে হয়নি।
প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানা যায়নি বলেও তিনি নিশ্চিত করেন। এছাড়া কেউ হতাহত হয়েছে এমন কোনো সংবাদও ফায়ার সার্ভিসের কাছে আসেনি।





মির্জা ফখরুলের সম্ভাব্য উত্তরসূরি কারা?
রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হলেন মির্জা ফখরুল ও কর্নেল অলি আহমদ
রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল
ইসিতে দুই প্রার্থীর ৩টি মনোনয়নপত্র জমা পড়েছে: ইসি সচিব
মঞ্চে আসছে পালাকারের নতুন নাটক ‘এক কোটি মনোয়ারা’
‘মুক্তিযুদ্ধের ইতিহাসকে কলঙ্কমুক্ত করতে চাই’: আহমেদ আযম খান
তিন জেলায় নতুন এসপি: পুলিশে বড় রদবদল
২৭ আগস্ট বসছে সংসদের তৃতীয় অধিবেশন 
