শিরোনাম:
ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » ওসমান হাদি গুলিবিদ্ধ
প্রচ্ছদ » জাতীয় » ওসমান হাদি গুলিবিদ্ধ
১৪২ বার পঠিত
শুক্রবার ● ১২ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

ওসমান হাদি গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক

---

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হয়েছেন। আজ শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে রাজধানীর বিজয়নগরে এই হামলার ঘটনা ঘটে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, জুমার নামাজ শেষে মতিঝিলের দিক থেকে একটি কালো মোটরসাইকেলে করে দুজন ব্যক্তি আসে। মোটরসাইকেলের পেছনে বসা ব্যক্তি ক্লোজ রেঞ্জ থেকে হাদির মাথা লক্ষ্য করে গুলি চালায়। কিন্তু গুলি তার বাম চোয়ালে লাগে। হামলার পরপরই মোটরসাইকেলটি দ্রুতগতিতে এলাকা ত্যাগ করে।

ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে দেখা গেছে, দুপুর ২টা ২০ মিনিটের দিকে কালো মোটরবাইকে আসা অজ্ঞাত এক ব্যক্তি হাদিকে লক্ষ্য করে গুলি করে পালিয়ে যায়।

পুলিশ বলছে, আরও ফুটেজ সংগ্রহ ও হামলাকারীদের শনাক্তে কাজ চলমান রয়েছে।

ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান বলেন, হাদির মাথার ভেতরে গুলি আছে। বর্তমানে অপারেশন থিয়েটারে সার্জারি চলছে।

এদিকে, এ ঘটনার পর উদ্বেগ প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা, বিএনপি মহাসচিব এবং জামায়াতের আমির। ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে চরম উত্তেজনা তৈরি হয়েছে।

ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী বলেন, সন্ত্রাসীদের ধরতে সাঁড়াশি অভিযান শুরু হয়েছে। সন্ত্রাসীরা যেখানেই লুকিয়ে থাকুক, তাদের খুঁজে বের করে আইনের আওতায় নিয়ে আসা হবে।






জাতীয় এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ

আর্কাইভ