শিরোনাম:
ঢাকা, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে ২দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ
প্রচ্ছদ » জাতীয় » জাতীয় স্মৃতিসৌধে ২দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ
১৭৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

জাতীয় স্মৃতিসৌধে ২দিন সর্বসাধারণের প্রবেশ বন্ধ

জ্যেষ্ঠ প্রতিবেদক

---মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধ এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার লক্ষ্যে আগামী ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সরকারি এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

এছাড়া, ১৬ ডিসেম্বর ভোরে ভিভিআইপি ও ভিআইপিদের পুষ্পস্তবক অর্পণ এবং আমন্ত্রিত অতিথিরা স্মৃতিসৌধ ত্যাগ না করা পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকবে বলেও তথ্যবিবরণীতে জানানো হয়েছে।

এতে আরও বলা হয়, দিবসটি উদ্যাপন উপলক্ষ্যে ঢাকার গাবতলী থেকে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে কোনো ধরনের পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো যাবে না।

ওই দিন সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণকালে স্মৃতিসৌধের ফুলের বাগানের কোনো ক্ষতি না করার জন্য সর্বস্তরের জনগণকে আহ্বান জানানো হয়েছে।






জাতীয় এর আরও খবর

ভূমি গ্যালারিতে চলছে ১২ শিল্পীর যৌথ প্রদর্শনী ‘মনপাখি’ ভূমি গ্যালারিতে চলছে ১২ শিল্পীর যৌথ প্রদর্শনী ‘মনপাখি’
মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ মিষ্টির আসনে এলিজা এমপি হচ্ছেন, মনোনয়নপত্র বৈধ
ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ ইনানীতে মাটি খুঁড়তেই আগুন, ঝুঁকি এড়াতে ১৫ কিলোমিটার এলাকায় বিদ্যুৎ বন্ধ
আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস আশুলিয়ায় প্রধান শিক্ষকের নাচের ভিডিও ভাইরাল, তদন্তের আশ্বাস
জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ জাপানের সঙ্গে বন্ধুত্বকে সমৃদ্ধির শক্তিতে রূপ দিতে চায় বাংলাদেশ
ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের ফরিদগঞ্জে পারিবারিক কবরস্থানে দাফন বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমানের
মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’ মহিলা বাদ নতুন নাম ‘নারী ও শিশুবিষয়ক মন্ত্রণালয়’
সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন সচিবালয় যাচ্ছে আগারগাঁওয়ে, মন্ত্রিসভায় অনুমোদন
এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা এনআইডি সার্ভার আপডেট, বন্ধ অনলাইন সেবা
ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ ইশরাকের অস্ত্র প্রদর্শন, তদন্ত করছে পুলিশ

আর্কাইভ