শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
প্রচ্ছদ » আইন-আদালত » নির্বাচন আয়োজন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
প্রচ্ছদ » আইন-আদালত » নির্বাচন আয়োজন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট
১৩৭ বার পঠিত
বুধবার ● ৩ ডিসেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নির্বাচন আয়োজন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট

আদালত প্রতিবেদক

---

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের কার্যক্রম স্থগিত চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে। আজ বুধবার (৩ ডিসেম্বর) রিটটি দায়ের করেন বাংলাদেশ কংগ্রেসের মহাসচিব অ্যাডভোকেট ইয়ারুল ইসলাম।

নির্বাহী বিভাগ থেকে নির্বাচন কমিশনের (ইসি) সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বৈধতাও এই রিটে চ্যালেঞ্জ করা হয়েছে।

রিটে দাবি করা হয়, নির্বাচন পরিচালনার জন্য স্বতন্ত্র ইলেক্টরাল সার্ভিস কমিশন গঠন করে জাতীয় নির্বাচনে জেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা (আরও) এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা (এআরও) হিসেবে নিয়োগ দিতে হবে। একইসঙ্গে এই বিষয়ে রুল জারির আর্জি জানানো হয়েছে। রুল নিষ্পত্তির আগ পর্যন্ত পরবর্তী জাতীয় নির্বাচন আয়োজনের যাবতীয় কার্যক্রম স্থগিত রাখার নির্দেশনাও চাওয়া হয়েছে। যদিও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল এখনো ঘোষণা হয়নি।

পরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ইয়ারুল ইসলাম বলেন, নির্বাহী বিভাগের কর্মকর্তা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় পরিচালনা করা এবং নির্বাচনী দায়িত্ব দেওয়া সংবিধানবিরোধী। বিচার বিভাগের মতো স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে ইসিরও নিজস্ব ক্যাডার বা লোকবল থাকা জরুরি।

তিনি দাবি করেন, সংবিধান অনুযায়ী নির্বাচন পরিচালনার দায়িত্ব নির্বাচন কমিশনের, আর নির্বাহী বিভাগ কেবল সহযোগিতা করবে। কিন্তু অতীতে প্রতিটি জাতীয় নির্বাচনে নির্বাচন পরিচালনার ক্ষমতা মূলত নির্বাহী বিভাগের হাতে চলে গেছে, যা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক।

রিটে তাই নির্বাচন কমিশনের নিজস্ব কাঠামো থেকে সচিব, রিটার্নিং কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা নিয়োগের নির্দেশনা চাওয়া হয়েছে।






আইন-আদালত এর আরও খবর

আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের মার্কিন সেনা আটক করলে পুরস্কার ঘোষণা ইরানের
সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার ডনের জামিন নামঞ্জুর
জেআইসিতে গুম-নির্যাতন:  হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ জেআইসিতে গুম-নির্যাতন: হাসিনাসহ ১৩ জনের মামলায় পেছাল সাক্ষ্যগ্রহণ
আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু আছিয়া ধর্ষণ-হত্যা: হাইকোর্টে আপিল শুনানি শুরু
হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা হাইকোর্টের রায়ে পাওনা পরিশোধে বাধ্য মেঘনাঘাট পাওয়ার কোম্পানীর মালিকরা
ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন ওবায়দুল কাদেরসহ ৭ শীর্ষ নেতার সর্বোচ্চ শাস্তির আবেদন
রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট রাষ্ট্রপতি নির্বাচন ২০ আগস্ট
জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী জুলাই সনদকে ধারণ করেই সাংবিধান সংশোধনের প্রস্তাব তৈরি হবে: আইনমন্ত্রী
‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু ‘ছাগলকাণ্ডে’র মতিউরের বিচার শুরু

আর্কাইভ