শিরোনাম:
ঢাকা, শনিবার, ১৮ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » গণমাধ্যমে বিএনপিকে প্রাধান্য দেয়া হচ্ছে: ওবায়দুল কাদের
প্রচ্ছদ » জাতীয় » গণমাধ্যমে বিএনপিকে প্রাধান্য দেয়া হচ্ছে: ওবায়দুল কাদের
৫৮৩ বার পঠিত
সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০২২
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

গণমাধ্যমে বিএনপিকে প্রাধান্য দেয়া হচ্ছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণমাধ্যমের উচিত বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের সঙ্গে ক্ষমতাসীন দলেরও বক্তব্য দেয়া। কারণ সরকারি দলেরও তো তাদের নিজেদের দিক দিয়ে একটা বক্তব্য থাকে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘গণমাধ্যমে ক্ষমতাসীন আওয়ামী লীগকে কম গুরুত্ব দেয়া হচ্ছে। সে তুলনায় বিভিন্ন রাজনৈতিক ঘটনায় বিএনপিকে বেশি প্রাধান্য দেয়া হচ্ছে।’

সোমবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা এবং সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে আওয়ামী লীগের এক যৌথসভার আগে দেয়া বক্তব্যে তিনি এমন মন্তব্য করে অসন্তোষ প্রকাশ করেছেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ‘গণমাধ্যমের উচিত বিরোধী দলের বিভিন্ন বক্তব্যের সঙ্গে ক্ষমতাসীন দলেরও বক্তব্য দেয়া। কারণ সরকারি দলেরও তো তাদের নিজেদের দিক দিয়ে একটা বক্তব্য থাকে।’

ওবায়দুল কাদের বলেন, ‘মিডিয়ায় বড় বড় কাভারেজ হয়। আমাদের বড় বড় নেতাদের নামটাও বলা হয় না। অথচ কোথাকার কোন সম্পাদক…, কোন মহানগর নেতারাও…! আশ্চর্য হয়ে যাই!

‘মূল্যবোধের এত অবক্ষয় আমাদের দেশে! কল্পনা করতেও ভয় লাগে। আমরা তো পাই না। তাদের সাত-আটজনকে দিয়ে তারপর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসে। তারপর আবার ৩০ সেকেন্ড দিয়েই শেষ। এটা ঠিক নয়।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘তারা একদিকে আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করবে, বিষোদ্গার করবে; অপজিশন হিসেবে ক্লেইম করতে পারে। সেটা তাদের ভিউ। কিন্তু সরকারি দল হিসেবে আমাদেরও ভিউ আছে। আমাদেরটা আমাদেরকে দিন, তাদেরটা তাদেরকে দিন। কাউকে দেবেন না- এটা তো আমরা বলছি না।’

অনুষ্ঠানে উপস্থিত থাকা তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাছান মাহমুদের দৃষ্টি আকর্ষণ করে ওবায়দুল কাদের বলেন, ‘আপনি লক্ষ করবেন যে কী অবস্থা। এসব চ্যানেল শেখ হাসিনা দিয়েছেন। তারা আজকে কী আচরণটা করছে! অনেকেই…, আমি সবার কথা বলব না। তারপর বিভিন্ন মিডিয়া কীভাবে আজকে আচরণ করছে? আমার মনে হয় বিষয়টি নিয়ে তাদের সঙ্গে আমাদের আলাপ করা উচিত।’

 

ওবায়দুল কাদের বলেন, ‘শেখ হাসিনা তাহলে কি পদ্মা সেতু করে ভুল করেছেন? করোনাকালে বিনা মূল্যে ভ্যাকসিন দিয়েছেন, যেটা আমেরিকাও পারেনি। আমেরিকার রাষ্ট্রদূত পিটার হার্টস নিজেই তা স্বীকারও করেছেন। সেটা করে কি ভুল করেছেন?

 

‘শেখ হাসিনা বাংলাদেশের অর্থনীতিকে ভারসাম্যমূলক অবস্থায় রেখে কি ভুল করেছেন? মেট্রোরেল, মধুমতি সেতু, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, চট্টগ্রামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্ণফুলী টানেল, শীতলক্ষ্যা সেতু- এগুলোর কাজ কিন্তু থেমে নেই। ডিসেম্বরের মধ্যে অনেকগুলো উদ্বোধন হয়ে যাবে।’



বিষয়: #



জাতীয় এর আরও খবর

সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা অনন্য সাহিত্যের প্রতি রুচিশীল মনন নির্মাণে আবুল হাসনাতের ভূমিকা অনন্য
বন্যাদুর্গতদের সহায়তায় অব্যাহত থাকবে সরকারি-বেসরকারি উদ্যোগ বন্যাদুর্গতদের সহায়তায় অব্যাহত থাকবে সরকারি-বেসরকারি উদ্যোগ
আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা আবুল হাসনাত : প্রতিষ্ঠান ছিল যার সাধনা
‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করতে সক্রিয় অনেকে’ ‘শিক্ষার্থীদের আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করতে সক্রিয় অনেকে’
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে চট্টগ্রাম চেম্বারের ১ কোটি টাকা অনুদান
ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর ডেঙ্গু মোকাবিলায় মশারি টানিয়ে ঘুমানোর পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর
চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা চরমপন্থা ও উগ্রবাদ দমনে ’জিরো টলারেন্স’ নীতি ঘোষণা
শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর শিক্ষার্থীদের প্রতি বছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর
স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা স্থগিতের দাবির মধ্যেই চলছে এইচএসসি পরীক্ষা
বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস বগুড়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিল সংসদে পাস

আর্কাইভ