শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » অর্থনীতি » আবারো সবজির বাজার উর্ধ্বমুখী
প্রচ্ছদ » অর্থনীতি » আবারো সবজির বাজার উর্ধ্বমুখী
১৯৮ বার পঠিত
শুক্রবার ● ১৪ নভেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আবারো সবজির বাজার উর্ধ্বমুখী

নিজস্ব প্রতিবেদক

---

বিগত চার মাসের তুলনায় চলতি মাসের শুরুতে সবজির দাম কমেছিল, সেই সবজির দাম ফের বেড়েছে।

গত সপ্তাহের তুলনায় প্রতিটি সবজির দাম বাড়তি যাচ্ছে বাজারে। বিক্রেতারা এর কারণ হিসেবে বলছেন, গতকালের রাজনৈতিক বিভিন্ন কর্মসূচির কারণে সবজির ট্রাক কম এসেছে ঢাকায়, ফলে সরবরাহ কমেছে। যে কারণে মূলত সবজির দাম বেড়েছে।

আজ (শুক্রবার) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে সবজির দামের এমন চিত্র দেখা গেছে।

আজকের বাজারে প্রতি কেজি পটল ৮০ টাকায় বিক্রি হচ্ছে যা আগের সপ্তাহে ৬০ টাকার ঘরে ছিল। এ ছাড়া প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১২০ টাকায়, বেগুন প্রতি কেজি ১০০ টাকা, পেঁয়াজের ফুল প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, বরবটি প্রতি কেজি ১২০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকায় বিক্রি হচ্ছে।

এছাড়া প্রতি কেজি শসা ৮০ টাকা, আলু প্রতি কেজি ৩০ টাকা, কচু প্রতি কেজি ৬০ টাকা, ফুলকপি প্রতি পিস ৫০ টাকা, বাধাকপি প্রতি পিস ৫০ টাকা, লাউ প্রতি পিস ৭০ থেকে ৮০ টাকা, কাঁচা টমেটো প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ১৬০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, মূলা প্রতি কেজি ৬০ টাকা, টমেটো প্রতি কেজি ১৪০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা।

সাপ্তাহিক ছুটির দিনে রাজধানীর বাড্ডা বাজারে বাজার করতে এসেছেন বেসরকারি চাকরিজীবী আব্দুল আলিম। তিনি বলেন, গত সপ্তাহে সবজি কম দামে কিনলাম, আজ সে সবই সবজি অতিরিক্ত ২০-৩০ টাকা বেশি দামে কিনতে হচ্ছে। আজ প্রতিটি সবজির দামই বাড়তি। শীতে মানুষ কম দামে সবজি খাবে অথচ আজ বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।

সবজির দামের বিষয়ে গুলশান-বাড্ডা লিংক রোডের সবজি বিক্রেতা এরশাদ আলী বলেন, আজ কারওয়ানবাজারে গিয়ে দেখি সব সবজির দাম বাড়তি, সেই সঙ্গে আজকের বাজারে সবজি সরবরাহ অনেকটা কম। সব মিলিয়ে বাড়তি দামে সবজি কিনতে হয়েছে, যে কারণে এর প্রভাব পড়েছে খুচরা বাজারে।

কাওরান বাজারের সবজি ব্যবসায়ী শরিফুল ইসলাম বলেন, গতকাল রাজনৈতিক কর্মসূচি থাকার কারণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে তুলনামূলক সবজির ট্রাক কম এসেছে কাওরান বাজারে। মূলত শীতে শুরুতে এই সময় সবজির দাম এমন বাড়তি হওয়ার কথা না। গত সপ্তাহেও কম দাম ছিল, কিন্তু আজ মূলত সবজির সরবরাহ কম হওয়ায় সবজির দাম বেড়েছে খুচরা পর্যায়ে।






অর্থনীতি এর আরও খবর

উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম উর্ধ্বমুখী সোনা ও রুপার দাম
আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী আবারও স্বর্ণের দাম উর্ধ্বমুখী
রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস রাজস্ব আহরণে মাইলস্টোন স্পর্শ, নিত্যপ্রয়োজনীয় ৬০টি পণ্যের উৎসে কর হ্রাস
বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর বাজেট বাস্তবায়নে আত্মবিশ্বাসী সরকার: মূল্যস্ফীতি, বিনিয়োগ ও সংস্কারে জোর
অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব অর্থনীতি পুনর্গঠনে ব্যয়সংকোচন ও সামাজিক সুরক্ষায় বিশেষ গুরুত্ব
রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্য ৬ লাখ ৯৫ হাজার কোটি টাকা
ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক ঈদে ৭ দিন বন্ধ থাকবে ব্যাংক
বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার বাজেটে রিকন্ডিশন্ড বৈদ্যুতিক ও হাইব্রিড গাড়িতে শুল্ক কমানোর আহ্বান বারভিডার
জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী জাল নোটের প্রচলন রোধে সমন্বিত উদ্যোগ নিয়েছে সরকার: সংসদে অর্থমন্ত্রী
সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে সংসদে অভিযোগ: নতুন ব্যাংক নোটে ত্রুটি, জালিয়াতির ঝুঁকি বাড়ছে

আর্কাইভ