সোমবার ● ১০ নভেম্বর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলেই আইনী ব্যবস্থা
নিষিদ্ধ সংগঠনগুলো বিক্ষোভের চেষ্টা করলেই আইনী ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক
![]()
নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ বা তাদের সহযোগী সমর্থকরা যদি কোনো ধরনের বিক্ষোভের চেষ্টা করে, তাহলে আইন তার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ সোমবার (১০ নভেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা লেখেন।
এতে তিনি লেখেন, ‘বাংলাদেশ আওয়ামী লীগ ও তাদের সহযোগী সমর্থকরা এবং গণহত্যাকারী নেত্রী সম্ভবত ভাবছেন– এটি আবারও ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সময়।’
‘তারা মনে করছেন, দুপুরবেলা ডজনখানেক মানুষকে হত্যা করে হাজার হাজার সন্ত্রাসীকে ঢাকার কেন্দ্রে পাঠিয়ে রাস্তাগুলো দখল করবে। দুঃখিত, এখন এটি নতুন বাংলাদেশ।’
তিনি আরও লেখেন, ‘জুলাই বিপ্লবীদের ধৈর্য পরীক্ষা করবেন না এবং মনে রাখবেন– এটি ২০০৬ সালের ২৮ অক্টোবর নয়। এটি জুলাই, চিরদিনের জুলাই।’





জাতীয় শহীদ সেনা দিবস আজ
ফ্যামিলি কার্ডের সুবিধা, পাবেন কারা, কী সুবিধা
২ মার্চ অষ্টম জাতীয় ভোটার দিবস
বিদেশি পর্যবেক্ষকদের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ
প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দেওয়ার শেষ দিন ১৫ মার্চ
সস্ত্রীক সাবেক এএসপি উত্তমের বিরুদ্ধে দুদকের দুই মামলা
নির্বাচন ও গণভোট আংশিক বিতর্কমুক্ত, প্রশ্নাতীত নয়: সুজন
বিগত সরকারের ১০০৬ মামলা প্রত্যাহারের অনুমোদন
ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ
যাচাই-বাছাই হবে মুক্তিযোদ্ধাদের তালিকা 
