সোমবার ● ১৯ সেপ্টেম্বর ২০২২
প্রচ্ছদ » জাতীয় » রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রীর যোগদান
রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রীর যোগদান
ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ (সোমবার) দুপুরে সেখানকার ওয়েস্টমিনস্টার অ্যাবেতে অন্যান্য বিশ্ব নেতাদের সঙ্গে শেখ হাসিনা তার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দেন। ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রীগণ, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁসহ কয়েকশ’ বিশিষ্ট ব্যক্তি সেখানে যোগ দেন।
রাণী এলিজাবেথ যে ভবনটিতে বিবাহ বন্ধনে আবদ্ধ এবং রাজমুকুটে অভিষিক্ত হয়েছিলেন সেই ওয়েস্টমিনস্টার অ্যাবেতে তার অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত হয়। জাতীয় পতাকায় ঢাকা তার কফিনের ওপরে রাজকীয় মুকুট শোভিত কফিনটি রাজকীয় নৌবাহিনীর সদস্যরা কামানবাহী গাড়িতে টেনে এখানে গির্জায় নিয়ে আসে।
বাকিংহাম প্যালেসের আশপাশের রাস্তায় বিষন্ন পরিবেশে স্থানীয় অধিবাসীরা সবযাত্রা দেখার জন্য সমবেত হন। অন্তিম যাত্রায় রানীর কফিনটি লন্ডনের মধ্য দিয়ে এবং দ্বিতীয় পরিষেবার জন্য উইন্ডসর ক্যাসেলে নিয়ে যাওয়া হবে।
এর আগে, রোববার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে প্রয়াত রাণী দ্বিতীয় এলিজাবেথের মরদেহের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ওয়েস্টমিনস্টার প্যালেসে যান, যেখানে কফিনে রাণীর মরদেহ রাখা ছিল। তিনি ওয়েস্টমিনস্টার হলে রাণীর মরদেহের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন এবং ল্যাঙ্কাস্টার হাউসে একটি শোক বইতে স্বাক্ষর করেন। শেখ রেহানাও শোক বইতেও স্বাক্ষর করেন।
গত ১৫ সেপ্টেম্বর, শেখ হাসিনা রানী দ্বিতীয় এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে যুক্তরাজ্যে রাষ্ট্রীয় সফরে লন্ডনে পৌঁছান। প্রধানমন্ত্রীর ছোটবোন এবং বঙ্গবন্ধুর কনিষ্ঠ কন্যা শেখ রেহানাও তার সঙ্গে রয়েছেন।
বিষয়: #রাণী এলিজাবেথের অন্ত্যেষ্টিক্রিয়ায় প্রধানমন্ত্রীর যোগদা





প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
বিটিভিকে বাণিজ্যমুখী না হওয়ার পরামর্শ সংসদীয় কমিটির
মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর 
