শিরোনাম:
ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বাড়লো পাক-আফগান যুদ্ধবিরতির মেয়াদ
প্রচ্ছদ » আন্তর্জাতিক » বাড়লো পাক-আফগান যুদ্ধবিরতির মেয়াদ
১৯০ বার পঠিত
শুক্রবার ● ৩১ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

বাড়লো পাক-আফগান যুদ্ধবিরতির মেয়াদ

শান্তি বজায় রাখতে যুদ্ধবিরতির মেয়াদ আরও এক সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে দুই প্রতিবেশী রাষ্ট্র পাকিস্তান ও আফগানিস্তান। স্থানীয় সময় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে অনুষ্ঠিত আলোচনা বৈঠকের পর দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। এমনটাই জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ সংস্থা আল-জাজিরা।

সংস্থাটির প্রকাশিত প্রতিবেদনের তথ্যমতে, আগামী ৬ নভেম্বর ইস্তানবুলে উচ্চপর্যায়ের বৈঠকে অস্ত্রবিরতি বাস্তবায়নের রূপরেখা চূড়ান্ত করা হবে। এই আলোচনায় তুরস্ক ও কাতার মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রাখছে। শান্তি বজায় রাখতে একটি পর্যবেক্ষণ ও যাচাইকরণ প্রক্রিয়া চালু করা হবে। চুক্তি লঙ্ঘন করলে সংশ্লিষ্ট পক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে, এই মাসের শুরুতে সীমান্তে ভয়াবহ সংঘর্ষে জড়িয়েছে পাকিস্তান ও আফগানিস্তান। দেশের অভ্যন্তরে কয়েকটি বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করে আফগানিস্তান। আর পাকিস্তান দাবি করে তাদের পাল্টা হামলায় ২০০ জনের বেশি তেহরিক ই তালেবান সন্ত্রাসী নিহত হয়েছে। কাবুলের পক্ষ থেকে জানানো হয়েছিল, ওই সংঘর্ষে ৫৮ পাকিস্তানি সেনা মারা যায়।

তীব্র লড়াইয়ের পর ১৯ অক্টোবর দোহায় দুই দেশের প্রতিরক্ষামন্ত্রীরা অস্ত্রবিরতি চুক্তি স্বাক্ষর করেন। যদিও পাকিস্তান দাবি করেছে, আফগান সরকারকে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে হবে। এ বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতবিরোধ রয়েই গেছে।

প্রসঙ্গত, অস্ত্রবিরতি কার্যকর থাকলেও টানা দুই সপ্তাহ ধরে সীমান্ত বন্ধ থাকায় বাণিজ্যে বিপুল ক্ষতি হচ্ছে।

---






আন্তর্জাতিক এর আরও খবর

প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ  আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার প্রবাসীদের আইনি জটিলতায় বিশেষ আদালত গঠনের উদ্যোগ নেবে সরকার
প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ চেয়ে প্রত্যাখ্যাত বিরোধীরা, দিল্লিতে কড়া নিরাপত্তা
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার ১৭ সেপ্টেম্বর শুরু ৩ দিনব্যাপী এশিয়ান ট্যুরিজম ফেয়ার
নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান নেপালের নতুন আকস্মিক বন্যার ঝুঁকি কমেছে: ফের শুরু উদ্ধার অভিযান
নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক নেপালে আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে চার শতাধিক
প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস প্রবাসীদের জন্য ছায়ানটের উদ্যোগে অনলাইনে গানের ক্লাস
লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত লোহিত সাগরে হুতিদের হামলায় ৪ নাবিক ও ২ উদ্ধারকর্মী নিহত
কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০ কলম্বিয়ায় ভূমিকম্প : মৃতের সংখ্যা বেড়ে ২৫০
কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক কলম্বিয়ায় ভূমিকম্প: মৃতের সংখ্যা দেড় শতাধিক

আর্কাইভ