শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » জাতীয় » যমুনায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল
প্রচ্ছদ » জাতীয় » যমুনায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল
১৯৮ বার পঠিত
বুধবার ● ২২ অক্টোবর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

যমুনায় জামায়াতের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

জ্যেষ্ঠ প্রতিবেদক

---

অন্তর্র্বতী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করতে যমুনায় প্রবেশ করেছে জামায়াতে ইসলামীর পাঁচ সদস্যের প্রতিনিধি দল।

বুধবার (২২ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করে জামায়াতে ইসলামীর প্রতিনিধি দল।

প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এটি এম মাসুম, রফিকুল ইসলাম খান ও হামিদুর রহমান আযাদ।

চলমান রাজনৈতিক পরিস্থিতি এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে দলীয় সূত্রে জানা গেছে।

জামায়াত নভেম্বরে গণভোট ও পিআর পদ্ধতিতে সংসদ নির্বাচনের দাবিতে সমমনা দলগুলো নিয়ে যুগপৎ আন্দোলনে নেমেছে।

এদিকে, গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বাধীন বিএনপির একটি প্রতিনিধি দল যমুনায় গিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে আসে। নির্বাচনের সময় অন্তর্র্বতী সরকারকে সম্পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখার জন্য সরকারের মধ্যে কোনো দলীয় লোক থেকে থাকলে তাদের অপসারণের দাবি জানিয়ে এসেছে দলটি।






জাতীয় এর আরও খবর

মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর মিষ্টির পদত্যাগ: শুন্য নারী আসনে ভোট ১২ নভেম্বর
ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা ইউপি নির্বাচনের চূড়ান্ত রোডম্যাপ ঘোষণা
দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে দুর্গাপূজায় ব্যাংক বন্ধ ৫ দিন, ১৭ অক্টোবর খোলা থাকবে
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম সুস্থ থাকতে বিজ্ঞানভিত্তিক পুষ্টি, আধুনিক প্রযুক্তি ও স্বাস্থ্যসচেতনতার গুরুত্ব অপরিসীম
রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ

আর্কাইভ