বুধবার ● ১৫ অক্টোবর ২০২৫
প্রচ্ছদ » প্রধান সংবাদ » ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
![]()
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৭৫৮ জন।
আজ বুধবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া নতুন রোগীদের মধ্যে ২০২ জনই ঢাকার দুই সিটি করপোরেশন এলাকার।
এর বাইরে ঢাকা বিভাগে ১৫৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮৫ জন, বরিশাল বিভাগে ১৩৩ জন, ময়মনসিংহ বিভাগে ৫০ জন, খুলনা বিভাগে ৬২ জন, রংপুর বিভাগে ১৯ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন এবং সিলেট বিভাগে ২ জন নতুন করে ভর্তি হয়েছেন।
উল্লেখ্য, ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চলতি বছর এখন পর্যন্ত ২৪২ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৭ হাজার ১৫ জন।





দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ
শিশু নির্যাতন রোধে জাতীয় শিশু নিরাপত্তা টাস্কফোর্স গঠন করতে হবে
ঢাকাসহ ৫ বিভাগে বৃষ্টির দাপট বাড়ার ইঙ্গিত
নিলামের আগেই শাহজালালের কার্গো কন্টেইনারে আগুন
ইরানি ড্রোন ও রাডার স্টেশনে মার্কিন সামরিক বাহিনীর হামলা
এআই দিয়ে বালুঝড়ের পূর্বাভাসে নতুন সাফল্য
ইউরোপের মাটিতে বাংলাদেশের ঐতিহাসিক জয়
ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান 
