শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির
প্রচ্ছদ » জাতীয় » অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির
৩১৩ বার পঠিত
বুধবার ● ৭ আগস্ট ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অরাজক পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশকে কঠোর হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির

বুধবার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সাক্ষাৎ করতে যান পুলিশের নবনিযুক্ত মহা পরিদর্শক মো. ময়নুল ইসলাম

নিজস্ব প্রতিবেদক

আন্দোলনের মুখে সরকার পতনের পর দেশের চলমান পরিস্থিতিতে সব ধরনের অরাজকতা ও লুটতরাজ বন্ধে পুলিশকে কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। পুলিশের নবনিযুক্ত মহা পরিদর্শক মো. ময়নুল ইসলাম বুধবার (৭ আগস্ট) বঙ্গভবনে সাক্ষাৎ করতে গেলে রাষ্ট্রপতি এই নির্দেশ দেন।

বঙ্গভবন এক বিজ্ঞপ্তিতে বলেছে, ‘চেইন অব কমান্ড’ বজায় রেখে পুলিশের প্রতিটি সদস্য যাতে উন্নত মনোবল ও সাহসিকতার সাথে দায়িত্ব পালন করতে পারে সেই লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এ সময় পুলিশের নতুন মহা পরিদর্শককে অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা রক্ষা ও জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে পুলিশের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বিরাজমান পরিস্থিতিতে দেশের আইন-শৃঙ্খলা স্বাভাবিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং পুলিশকেই এ কাজে কঠোর পদক্ষেপ নিতে হবে।”

রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব মো. ওয়াহিদুল ইসলাম খান, সামরিক সচিব মেজর জেনারেল মো. আদিল চৌধুরী এবং প্রেস সচিব মো. জয়নাল আবেদীন এ সময় উপস্থিত ছিলেন।

এদিকে শেখ হাসিনার সরকারের সময় দায়িত্ব পাওয়া আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে চাকরি থেকে সরিয়ে মো. ময়নুল ইসলামকে পুলিশের নেতৃত্বে আনার প্রজ্ঞাপন জারি হয় মঙ্গলবার রাতে। ক্ষমতার পালাবদলের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি যখন ভেঙে পড়েছে, ঠিক তখন মামুনকে সরিয়ে পুলিশের শীর্ষ পদে এই পরিবর্তন আনা হল।

আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন থানায় এবং স্থাপনায় হামলার ঘটনা ঘটেছে। এ অবস্থায় আতঙ্কের মধ্যে মঙ্গলবার পুরো ঢাকা পুলিশশূন্য হয়ে পড়ে। এ অবস্থায় শিক্ষার্থীদের সড়কে নেমে ট্রাফিক নিয়ন্ত্রণ করতে দেখা যায়। পরে ট্রাফিক নিয়ন্ত্রণ ও থানার নিরাপত্তায় আনসার নামানো হয়।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির

আর্কাইভ