মঙ্গলবার ● ৬ আগস্ট ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা
নিজস্ব প্রতিবেদক
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত ঘোষণা করেছেন। আজ মঙ্গলবার (৬ আগস্ট) বিকেলে রাষ্ট্রপতির প্রেস উইংয়ের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে গতকাল রাতে আজ বেলা ৩টার মধ্যে সংসদ ভেঙে দেওয়ার আলটিমেটাম দেয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। তা না হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা।
ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সোমবার বিকেলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনী প্রধান, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দের বৈঠকের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে জাতীয় সংসদ বিলুপ্ত করার সিদ্ধান্ত গৃহীত হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে ওই বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। গত ১ জুলাই থেকে ৫ আগষ্ট পর্যন্ত বৈষম্য বিরোধী আন্দোলন এবং বিভিন্ন মামলায় আটকদের মুক্তি দেওয়া শুরু হয়েছে এবং ইতোমধ্যে অনেকে মুক্তি পেয়েছেন।
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গতকাল সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে তার টানা সাড়ে ১৫ বছরের শাসনের অবসান হলো। শেখ হাসিনার পদত্যাগের পর দেশ পরিচালনার জন্য অন্তর্বর্তীকালীন সরকার গঠনের প্রক্রিয়া শুরু হয়।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর সোমবার (৫ আগস্ট) দুপুর আড়াইটায় বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন। এসময় তার ছোট বোন শেখ রেহানা সঙ্গে ছিলেন। এ বিষয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা ভারতে নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চাইলেও সে সুযোগ তিনি পাননি।
বিষয়: ## দ্বাদশ জাতীয় সংসদ # বিলুপ্ত ঘোষণা





৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার 
