শিরোনাম:
ঢাকা, রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৭ আষাঢ় ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » প্রিপেইড মিটারের গুণগতমান যাচাই করতে মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির সুপারিশ
প্রচ্ছদ » জাতীয় » প্রিপেইড মিটারের গুণগতমান যাচাই করতে মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির সুপারিশ
৪৩৮ বার পঠিত
বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রিপেইড মিটারের গুণগতমান যাচাই করতে মন্ত্রণালয়কে সংসদীয় কমিটির সুপারিশ

---

নিজস্ব প্রতিবেদক

বিদ্যুতের প্রিপেইড মিটারে গ্রাহকের আস্থা অর্জন এবং নিম্নমানের মিটার কেনা হয়েছে কিনা তা খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণে বিদ্যুৎ মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় কমিটি। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির মধ্যেও পরিবেশবান্ধব বিকল্প মাধ্যম ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণে তারা মন্ত্রণালয়কে সুপারিশ করেন।

গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ২য় বৈঠকে এসব নির্দেশনা দেওয়া হয়। সভায় পল্লী বিদ্যুৎ সমিতি এবং বোর্ডের মধ্যে বিদ্যমান সমস্যাসমূহ চিহ্নিত করে টেকসই সমাধানের ওপর গুরুত্বারোপ করা হয়।

বৈঠকে ভারত, নেপাল, ভুটান থেকে বিদ্যুৎ আমদানি পরিস্থিতি, নবায়নযোগ্য জ্বালানি থেকে উৎসভিত্তিক বিদ্যুৎ উৎপাদনের ভবিষ্যৎ পরিকল্পনা অবহিতকরণ ও বাস্তবায়ন কৌশল পর্যালোচনা করা হয়। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের আওতাভুক্ত বিভাগসমূহ মানুষের কল্যাণে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে কাজ করছে বিধায় কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানানো হয়।

কমিটির সভাপতি চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ দলীয় এমপি জিয়াউর রহমানের সভাপতিত্বে সভায় কমিটির সদস্য মো. আবু জাহির, তানভীর শাকিল জয়, সেলিম মাহমুদ, আব্দুর রউফ, মো. ওমর ফারুক এবং কানন আরা বেগম উপস্থিত ছিলেন।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার ৫ বছরে ১ কোটি দক্ষ কর্মী বিদেশে পাঠাবে সরকার
নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে সরকারের বহুমুখী পদক্ষেপ : সংসদে জানালেন বাণিজ্যমন্ত্রী
পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের বাড়ি তৈরি করে দেবে সরকার: সংসদে ত্রাণমন্ত্রী
খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ খাদ্যে ভেজাল প্রতিরোধে সরকারের ভূমিকা নিয়ে সংসদে অসন্তোষ
‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার ‘মদ ও জুয়া নিষিদ্ধকরণ’ বিলসহ সংসদে দু’টি বিল প্রত্যাহার
আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর আইনি বাধা পেরিয়ে এমপি হলেন সরোয়ার আলমগীর
৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ ৩১ আগস্ট প্রকাশ হবে ভোটার তালিকা, সংশোধিত ভোটকেন্দ্র নীতিমালা প্রকাশ
আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে আগামী নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে
সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী সুন্দরভাবে বেঁচে থাকার জন্যই সবুজায়ন জরুরি : প্রধানমন্ত্রী
গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার গুরুত্বপূর্ণ ১৩৭ জনের ফেসবুক অ্যাকাউন্ট চিহ্নিত করেছে সরকার

আর্কাইভ