বৃহস্পতিবার ● ১১ জুলাই ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » উড়াল ও সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করতে মন্ত্রণালয়কে সুপারিশ
উড়াল ও সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করতে মন্ত্রণালয়কে সুপারিশ
![]()
নিজস্ব প্রতিবেদক
করিমগঞ্জ উপজেলার মরিচাখালী থেকে মিঠামইন পর্যন্ত বাস্তবায়নাধীন উড়াল সড়ক ও কিশোরগঞ্জ থেকে ঢাকার সংযোগ রাস্তাগুলোর কাজ সঠিকভাবে দ্রুত শেষ করতে মন্ত্রণালয়কে সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি। এসময় শুষ্ক মৌসুমে হাওরাঞ্চলে চলাচলের জন্য ব্যবহৃত ফেরি ব্যবস্থা সাশ্রয়ী করে সাধারণ মানুষের ভোগান্তি কমাতেও মন্ত্রণালয়কে সুপারিশ করা হয়। গতকাল বৃহস্পতিবার (১১ জুলাই) সংসদ ভবনে দ্বাদশ জাতীয় সংসদের ‘সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দ্বিতীয় বৈঠক এসব সুপারিশ করা হয়।
সভায় বিআরটিসির চলমান রুটসহ গাড়ির সংখ্যা, বাৎসরিক আয়-ব্যয়ের বিবরণী, বিদ্যমান জনবল এবং প্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা, কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মরিচাখালি হতে মিঠামইন উপজেলা পর্যন্ত বাস্তবায়নাধীন উড়াল সড়কের বর্তমান অগ্রগতি এবং কিশোরগঞ্জ জেলার সব রাস্তার সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া বিআরটিসির চালক নিয়োগের সময় মনস্তাত্ত্বিক পরীক্ষা অন্তর্ভুক্তকরণ, লাইসেন্স ব্যবস্থার মনিটরিং বৃদ্ধি এবং গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে প্রতিষ্ঠানটিকে লাভজনক করার ওপর গুরুত্বারোপ করা হয়।
কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিকের নেতৃত্বে সভায় কমিটির সদস্য মো. আবু জাহির, সেখ সালাহউদ্দিন, মুজিবুল হক, জাহাঙ্গীর আলম, আব্দুল্লাহ-আল-কায়সার, মোহাম্মদ গোলাম ফারুক ও মোছা. নাছিমা জামান ববি বৈঠকে অংশগ্রহণ করেন।
সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব, সেতু বিভাগেরর দায়িত্ব প্রাপ্ত সচিব ও প্রধান প্রকৌশলী, বিআরটিএ ও বিআরটিসি এর চেয়ারম্যানরা, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব, বিভিন্ন দপ্তর ও সংস্থা প্রধানগণসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সংসদীয় কমিটি/এলিস
বিষয়: #উড়াল ও সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করতে মন্ত্রণালয়কে সুপা





দুর্নীতির লাগাম না টানলে সরকারের সব পরিকল্পনা ভেস্তে যাবে
‘সংসদীয় রীতিনীতির বাইরে আমাকে গালাগালি করা হয়েছে’: রুমিন ফারহানা
বাকস্বাধীনতা যেন বাকশালীনতার সীমা লঙ্ঘন না করে: সমাপনী বক্তব্যে প্রধানমন্ত্রী
নিজেকে জীবিত প্রমাণ করে মারা গেলেন পাবনার শামসুল আলম টুনু
ডেঙ্গু পরিস্থিতি উদ্বেগজনক, পাঁচ বিভাগে রেড এলার্ট
বেনজীরকে দেশে ফেরাতে ব্যর্থ সরকার, দ্রুত সংসদকে জানাতে স্পিকারের নির্দেশ
আ.লীগের কার্যক্রম নিষিদ্ধ: প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট
স্থায়ী কমিটিতে গাজী নজরুলের পদ নিয়ে সংসদে বিতর্ক
জ্বালানি ও গ্যাস সংকটের মূলে বিগত সরকারের ভুল নীতি ও দুর্নীতি: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের তফসিল চলতি সপ্তাহেই : ইসি সচিব 
