শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ন ১৪৩৩
Swadeshvumi
শনিবার ● ৪ মে ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » অধিকারীর পদ ছাড়লেন পালাকার-এর প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল
প্রচ্ছদ » জাতীয় » অধিকারীর পদ ছাড়লেন পালাকার-এর প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল
৮৬০ বার পঠিত
শনিবার ● ৪ মে ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

অধিকারীর পদ ছাড়লেন পালাকার-এর প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল

# নতুন কমিটির নেতৃত্বে শামীম সাগর ও চারু পিন্টু

পালাকার-এর নতুন কমিটির সঙ্গে প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল

নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ ২২ বছর পর অধিকারীর পদ থেকে সরে দাঁড়ালেন পালাকার নাট্যদলের প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল। একদল তরুণ নাট্যকর্মীকে নিয়ে গঠিত হয়েছে সংগঠনটির নয় সদস্যের নতুন কমিটি। এবারের কমিটিতে দলটির আধিকারী (চেয়ারম্যান) নির্বাচিত হয়েছেন বিগত কমিটির সদস্য সচিব শামীম সাগর, সদস্য সচিবের দায়িত্ব পেলেন চারু পিন্টু।

শুক্রবার (৩ মে) শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার মিলনায়তনে আয়োজিত দলটির সম্মেলন ও দ্বি-বার্ষিক সাধারণ সভায় নতুন এই কমিটি ঘোষণা হয়। পালাকারের নবগঠিত কমিটিতে ব্যবস্থাপকের দায়িত্ব পেয়েছেন সেলিম হায়দার। কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন- কাজী ফয়সল, ফাহমিদা মল্লিক শিশির, মুনিরা রহমান অবণী, শাহাদাত হোসেন সাব্বির, সাজ্জাদ নিশাদ ও রোদ।

দীর্ঘ ২২ বছর পর নেতৃত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কারণ হিসেবে দলটির প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল জানান, দলের কার্যক্রমকে গতিশীল করতেই তরুণদের হাতে তিনি নেতৃত্ব তুলে দিয়েছেন। তার আশা, নবগঠিত কমিটির তরুণ নেতৃত্ব পালাকারকে নবউদ্যমে আগামীর পথে এগিয়ে নিয়ে যাবে।

---

নতুন কমিটি গঠনের আগে গঠনতন্ত্র অনুযায়ী পালাকারের তিন সদস্যের নির্বাচনি পর্ষদ গঠন করা হয়। সংগঠনের প্রতিষ্ঠাতা সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের চেয়ারম্যান মীর মেহবুব আলম নাহিদের নেতৃত্বে গঠিত পর্ষদের অন্য সদস্যরা হলেন- মো. রিয়াজুল হক সিকদার ও মো. মিজানুর রহমান। সাধারণ সভায় সদস্যদের সঙ্গে উন্মুক্ত আলোচনা সাপেক্ষে নির্বাচনি পর্ষদ নতুন এই কমিটি অনুমোদন করে।

শাশ্বত রাত্রির বুকে সকলি অনন্ত সূর্যোদয়- এমন স্লোগানে বিশিষ্ট নাট্যকার ও নির্দেশক আমিনুর রহমান মুকুলের নেতৃত্বে ২০০২ সালের পহেলা বৈশাখে নাট্যদল ‘পালাকার’ এর পথচলা শুরু। সাধারণ সভার আগে দলটির পথচলার ২৩ বছরে পদার্পণ উপলক্ষে আয়োজিত সম্মেলনে যোগ দেন পালাকারের প্রতিষ্ঠাতা সদস্য, প্রতিষ্ঠাকালীন সদস্য, নিয়মিত ও অনিয়মিত সদস্য, শিক্ষার্থী ও বন্ধু-সদস্যরা।

সম্মেলনে শুভেচ্ছা বক্তব্যে দলটির প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকে যাদের পরিশ্রম-পরিকল্পনা ও সৃজনশীল কর্মকাণ্ডের মাধ্যমে এই সংগঠন আজকের অবস্থানে পৌঁছেছে তাদের কাউকেই ভোলেনি পালাকার। দীর্ঘ দিন ধরে দলের সঙ্গে সম্পৃক্ত থেকে নানাভাবে অবদান রাখার জন্য সবার প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা জানান তিনি।

গঠনতন্ত্র অনুযায়ী, নবগঠিত এই কমিটির নেতৃত্বে আগামী দুই বছর পরিচালিত হবে ‘পালাকার’। সম্মেলনের শেষ পর্বে কমিটিতে নব-নির্বাচিতদের ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করেন পালাকারের প্রতিষ্ঠাতা আমিনুর রহমান মুকুল এবং দলের জ্যেষ্ঠ সদস্য অনিকেত পাল বাবুসহ বিগত কমিটির নেতৃবৃন্দ।




বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ ৫ জেলায় আওয়ামী লীগের ১৫ নেতার বাড়ি-ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা-অগ্নিসংযোগ
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা ২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ ৫ ধাপে ইউপি নির্বাচনের উপজেলাভিত্তিক তালিকা প্রকাশ
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো ১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪ গোপালগঞ্জের ১৫ স্থানে যৌথ বাহিনীর অভিযান, আটক ৪
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল

আর্কাইভ