শিরোনাম:
ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
প্রচ্ছদ » জাতীয় » মুজিব নগর দিবসে আলোচনা সভা করবে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ
প্রচ্ছদ » জাতীয় » মুজিব নগর দিবসে আলোচনা সভা করবে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ
৬৪৬ বার পঠিত
মঙ্গলবার ● ১৬ এপ্রিল ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মুজিব নগর দিবসে আলোচনা সভা করবে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ

---

 

নিজস্ব প্রতিবেদক

 

ঐতিহাসিক মুজিব নগর দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করেছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ। আগামীকাল বুধবার (১৭ এপ্রিল) বিকেল ৪টায় জাতীয় প্রেসক্লাবের ৩য় তলায় আব্দুস সালাম হলে এই আলোচনা সভা অনুষ্ঠিত হবে।

 

দেশবরেণ্য বুদ্ধিজীবীরা এই আলোচনায় অংশ নেবেন। সংগঠনের দপ্তর সম্পাদক এ কে এম ওবায়দুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

 

আয়োজন সম্পর্কে সংগঠনের সাধারণ সম্পাদক সরদার মাহামুদ হাসান রুবেল বলেন, ঐতিহাসিক ১৭ই এপ্রিল রাষ্ট্রের এই শপথ গ্রহণ অনুষ্ঠানে বাংলাদেশের জনগণকে তাদের বীরত্ব, সাহসিকতা ও বিপ্লবী কার্যক্রমের মাধ্যমে পাকিস্তান হানাদার বাহিনীর বিরুদ্ধে স্বাধীনতা লাভের লক্ষে অদম্য স্পৃহায় মরণপণ যুদ্ধে অবতীর্ণ হওয়ার জন্য আহ্বান জানানো হয়।

 

মুজিবনগর সরকারের আনুষ্ঠানিকতা শেষ হওয়ার দু’ঘণ্টার মধ্যেই পাকিস্তান বিমান বাহিনী বোমাবর্ষণ ও আক্রমণ চালিয়ে মেহেরপুর দখল করে। ফলে বাংলাদেশের সরকার ভারতে আশ্রয় নিতে বাধ্য হয় এবং সেখান থেকে কার্যক্রম চালাতে থাকে৷

 

বাংলাদেশের পক্ষে আন্তর্জাতিক জনমত সৃষ্টি ও মুক্তিযুদ্ধকালীন সরকার পরিচালনায় নবগঠিত এই সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং এই সরকারের যোগ্য নেতৃত্ব ও দিক-নির্দেশনায় মুক্তিযুদ্ধ দ্রুততম সময়ে সফল সমাপ্তির দিকে এগিয়ে যায়। এই সরকার গঠনের ফলে বিশ্ববাসী স্বাধীনতার জন্য সশস্ত্র সংগ্রামরত বাঙালিদের প্রতি সমর্থন ও সহযোগিতার হাত প্রসারিত করেন। 

 

ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদ মনে করে, এই বিষয়গুলো নতুন প্রজন্মের জানা উচিত৷ তাই এই সময় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন খুবই প্রাসঙ্গিক এবং আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ৷

 

প্রেস বিজ্ঞপ্তিতে আলোচনা সভায় ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সকল পর্যায়ের নেতাকর্মীকে উপস্থিত থাকার আহবান জানানো হয়েছে৷

 



বিষয়: #



জাতীয় এর আরও খবর

ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু
জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল জানুয়ারিতে আমরা স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চাই: ইসি আনোয়ারুল
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান ডেপুটি স্পিকারের

আর্কাইভ