শিরোনাম:
ঢাকা, বুধবার, ১০ জুন ২০২৬, ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
Swadeshvumi
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » তফসিলের প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা হরতাল গণতন্ত্র মঞ্চ
প্রচ্ছদ » জাতীয় » তফসিলের প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা হরতাল গণতন্ত্র মঞ্চ
৩৯২ বার পঠিত
বুধবার ● ১৫ নভেম্বর ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

তফসিলের প্রতিবাদে কাল সকাল-সন্ধ্যা হরতাল গণতন্ত্র মঞ্চ

নিজস্ব প্রতিবেদক


দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল প্রত্যাখ্যান করে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছে গণতন্ত্র মঞ্চ। মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশ থেকে আগামীকাল বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি দিয়েছে সংগঠনটি। রাজধানীর তোপখানা রোডের বিএমএ ভবনের সামনে থেকে আজ বুধবার সন্ধ্যায় মিছিল শুরু করেন গণতন্ত্র মঞ্চের নেতা-কর্মীরা। মিছিলটি পল্টন মোড়ে পুলিশের বাধার মুখে পড়ে। সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ থেকে তফসিল ঘোষণার প্রতিবাদে আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়।


সমাবেশে গণতন্ত্র মঞ্চের বর্তমান সমন্বয়ক এবং জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ বলেন, ‘দলীয় সরকারের অধীনে একতরফা নির্বাচন আয়োজনের তফসিল প্রত্যাখ্যান করছি। গণদাবির বিপক্ষে গিয়ে প্রহসনের তফসিল ঘোষণায় গণতন্ত্র মঞ্চ এই নির্বাচন কমিশনকেও প্রত্যাখ্যান করছে।’ তিনি দেশবাসীকে এই তফসিল প্রত্যাখ্যান করার আহ্বান জানান ও আগামীকাল সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচি ঘোষণা করেন।


বিক্ষোভ মিছিলে ছিলেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির রাজনৈতিক পরিষদের সদস্য আকবর খান, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন প্রমুখ। পঞ্চম দফায় বিএনপিসহ বিরোধী দল ও জোটগুলোর ডাকা দুই দিনের অবরোধ কর্মসূচি আজ শুরু হয়েছে। আগামী শুক্রবার ভোর ছয়টা পর্যন্ত সারা দেশে সড়ক, রেল ও নৌপথে এ অবরোধ কর্মসূচি চলবে। অবরোধ কর্মসূচির মধ্যেই হরতালের ডাক দিল বিএনপির সঙ্গে যুগপৎ আন্দোলনে থাকা গণতন্ত্র মঞ্চ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ দক্ষ কর্মী সংকটে বিদেশের শ্রমবাজার হারানোর ঝুঁকিতে বাংলাদেশ
ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ ইসলামী ব্যাংক ইস্যুতে উত্তপ্ত ছিলো সংসদ
বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং ইস্যুতে উত্তাপ বাজেট অধিবেশনের প্রথম দিনে লোডশেডিং ইস্যুতে উত্তাপ
জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন জিএমএসএস’র নির্বাচন সেপ্টেম্বরে, ৬ সদস্যের নির্বাচন কমিশন গঠন
ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান ইউএনজিএ সভাপতির পদ বাংলাদেশের কূটনৈতিক সাফল্যের স্বীকৃতি: খলিলুর রহমান
বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল বিদ্যুৎ ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিপিবির বিক্ষোভ ও মশাল মিছিল
আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ আদ-দ্বীন হাসপাতালকে শোকজ নোটিশ
জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার জনগণের প্রত্যাশা পূরণে সংসদ-গণমাধ্যমের সমন্বয় জরুরি: স্পিকার
একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ একের পর এক মর্মান্তিক হত্যার ঘটনায় বাড়ছে উদ্বেগ
পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম পাইকারি ও গ্রাহক পর্যায়ে বাড়ল বিদ্যুতের দাম

আর্কাইভ