বৃহস্পতিবার ● ১৭ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » মিনারুলের মৃত্যুতে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের শোক
মিনারুলের মৃত্যুতে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের শোক
![]()
স্বদেশভূমি ডেস্ক
ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সদস্য ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের এসিস্ট্যান্ট প্রক্টর মিনারুল ইসলাম মিনারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের সকল পর্যায়ের নেতৃবৃন্দ।
সংগঠনের সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক শোক বার্তায় বলা হয়, কমিটি ঘোষণার পর প্রথম কোন সদস্যের মৃত্যুর শোক বিজ্ঞপ্তি মিনারুলকে নিয়ে দিতে হবে তা ছিলো আমাদের কল্পনারও বাহিরে। তিনি ছিলেন সংগঠনের জন্য এক নিবেদিত প্রান কর্মী। তার মৃত্যু প্রকৃত অর্থে সংগঠনের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে । বিশ্বাস করি ক্ষুদ্র জীবন হলেও তার রাজনৈতিক অবদান পরবর্তী প্রজন্মকে আশার আলোর পথ দেখাবে।
শোক বার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও আল্লাহর কাছে শহীদের কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান হয়। উল্লেখ গত ১৩ আগস্ট বাসার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে তিনি গুরুতরভাবে দগ্ধ হন। ঐদিনই তার বাবা মারা যান আর মা এখনও মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।
বিষয়: #মিনারুলের মৃত্যুতে ঢাকা মহানগর বঙ্গবন্ধু পরিষদের শোক





রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারকে দায়ী করলেন আইসিজে
এনাফ ইজ এনাফ, অগ্নিসন্ত্রাসী-খুনিদের পরিষ্কার জবাব দিতে হবে: প্রধানমন্ত্রী
২৩ প্রতিষ্ঠানকে ৪ লাখ ৩৭ হাজার টাকা জরিমানা
প্রান্তিক জনগোষ্ঠীকে জামানতবিহীন ঋণ, মিলবে সর্বোচ্চ ৫০ হাজার টাকা
১৯ নভেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ ইয়ুথ ট্যুরিজম এক্সপো
মজুরি আন্দোলনে উত্তাল শিল্পাঞ্চল: অনির্দিষ্টকালের জন্য কারখানা বন্ধের পথে মালিকপক্ষ, কাল বসছে মজুরি বোর্ড
ডেঙ্গুর ভয়াবহতা বাড়ছেই, হাসপাতালে ভর্তি ১৬০ হাজার ছাড়াল 
