শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » দু’দিনের মধ্যে আসছে বিএনপির নতুন কর্মসূচি: ফখরুল
প্রচ্ছদ » জাতীয় » দু’দিনের মধ্যে আসছে বিএনপির নতুন কর্মসূচি: ফখরুল
৪২৬ বার পঠিত
শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দু’দিনের মধ্যে আসছে বিএনপির নতুন কর্মসূচি: ফখরুল

---

জ্যেষ্ঠ প্রতিবেদক

সরকার পতনের এক দফা দাবি আদায়ে আগামী দুদিনের মধ্যে নতুন কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ আগস্ট) রাজধানীতে গণমিছিল শেষে এ কথা জানান তিনি।

এর আগে রাজধানীর বাড্ডার সুবাস্তু টাওয়ারের সামনে ঢাকা মহানগর উত্তর বিএনপির গণমিছিল শুরুর আগে সমাবেশে ফখরুল বলেন, আওয়ামী লীগ সরকারের পদত্যাগের দাবির যে আওয়াজ উঠেছে তা গণভবন পর্যন্ত নিয়ে যেতে হবে।

তিনি বলেন, ‘আমরা নতুন যুদ্ধে নতুন লড়াই শুরু করেছি। মিছিলের মাধ্যমে জানিয়ে দিতে চাই তোমাদের দিন শেষ। মানে মানে পদত্যাগ করো।’

মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগ আমাদের স্বাধীনতার সব অর্জনকে ধ্বংস করে দিয়েছে। দেশের গণতন্ত্র, অর্থনীতি, শিক্ষাপ্রতিষ্ঠান সবকিছু ধ্বংস করে দিয়েছে। সবচেয়ে বেশি ধ্বংস করেছে দেশের বিচারব্যবস্থা। বিচারালয়ের ওপর ভর করে মিথ্যা ও গায়েবি মামলায় আমাদের নেতাকর্মীদের সাজা দিচ্ছে।

তিনি বলেন, ‘তাতে কি আন্দোলন বন্ধ করা যাবে? যতই নির্যাতন কবো, কারাগারে ঢোকাও, আন্দোলনের মাধ্যমে আমাদের অধিকার ফিরিয়ে এনে ঘরে ফিরবো।’

বর্তমান সরকারের অধীনে কোনো নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, সংসদ ভেঙে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। নতুন নির্বাচন কমিশন গঠন করে তাদের অধীনে নির্বাচন হবে।

নির্বাচন কমিশন দুটি নতুন দলকে নিবন্ধন দিয়েছে উল্লেখ করে তিনি বলেন, কেউ এ দুই দলকে চেনেন না। এদের দিয়ে সরকার নির্বাচন-নির্বাচন খেলা খেলতে চায়। এবার এ খেলা খেলতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। ফখরুল বলেন, এবারের লড়াই হচ্ছে জীবন-মরণ লড়াই। কোনো ভয় দিয়ে আমাদের দমিয়ে রাখতে পারবে না।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’ হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’
’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’ ’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’ ’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’
পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী
বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন
সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী

আর্কাইভ