শিরোনাম:
ঢাকা, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » প্রয়োজনে স্যালাইন দেশের বাইরে থেকে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
প্রচ্ছদ » জাতীয় » প্রয়োজনে স্যালাইন দেশের বাইরে থেকে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী
৬০৫ বার পঠিত
শুক্রবার ● ১১ আগস্ট ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

প্রয়োজনে স্যালাইন দেশের বাইরে থেকে আনা হবে: স্বাস্থ্যমন্ত্রী

শুক্রবার মানিকগঞ্জ সদরে দেড় কিলোমিটার পাকা রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক

মানিকগঞ্জ প্রতিনিধি

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, বর্তমানে ডেঙ্গুর জন্য স্যালাইনের বেশ চাহিদা সৃষ্টি হয়েছে। হঠাৎ করে চাহিদা ১০-১২ গুণ বেড়ে যাওয়ায় বিভিন্ন স্থানে স্যালাইনের সংকট দেখা দিয়েছে। চাহিদা পূরণে দেশের সব স্যালাইন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে উৎপাদন বাড়ানোর জন্য বলা হয়েছে। প্রয়োজনে দেশের বাইরে থেকে স্যালাইন আমদানির জন্য মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ আগস্ট) বিকালে মানিকগঞ্জ সদর উপজেলার ঢাকুলি এলাকায় এক কোটি ৬৫ লাখ ৮৪ হাজার টাকা ব্যয়ে প্রায় দেড় কিলোমিটার পাকা রাস্তার নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর উদ্বোধনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন মন্ত্রী।

এ সময় স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, দেশের হাসপাতালগুলোতে চিকিৎসক ও নার্সরা যথাসাধ্য সেবা দিয়ে যাচ্ছেন। ডেঙ্গু প্রতিরোধে মশা নিধনে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে আরও গতিশীল হতে হবে। কারণ, মশা কমলেই ডেঙ্গুর প্রাদুর্ভাব কমে যাবে। মন্ত্রণালয় থেকে সিটি করপোরেশন ও পৌরসভাকে নির্দেশ দেওয়া হয়েছে বেশি করে মশা মারার ওষুধ প্রয়োগ করার জন্য। এছাড়া মানুষজনকেও সচেতন হতে হবে। কারণ, এডিস মশা যাতে জন্ম না হয় এর জন্য বাড়ির আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।

তিনি জানান, ডেঙ্গু পরীক্ষার কিটের কোনও সংকট নেই। পর্যাপ্ত কিট রয়েছে। যদি কোনও সরকারি হাসপাতালে ডেঙ্গু পরীক্ষার কিট সংকট দেখা দেয় তবে চাহিদা মোতাবেক তা দ্রুত সরবরাহ করা হবে।

বিএনপি-জামায়াতকে উদ্দেশ করে জাহিদ মালেক বলেন, তারাও দেশের ক্ষমতায় ছিল, কিন্তু এলাকায় কোনও উন্নয়ন করেনি। তাদের লক্ষ্যই ছিল উন্নয়নের টাকা লুটপাট করে খাওয়া। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেছেন গ্রামকে শহরে উন্নীত করার। আজ প্রতিটি গ্রামেই শহরের সব সুযোগ সুবিধা আছে। যেসব জায়গায় কাঁচা রাস্তা ছিল, আজ সেখানে পাকা সড়ক হয়েছে। প্রতিটি বাড়িতে বিদ্যুৎ আছে, মানুষ নিরাপদে আছে, মানুষ ভালো আছে।

দেশের মানুষ উন্নয়নের সঙ্গে আছে। দেশের মানুষ আর বোমা হামলা, আগুন সন্ত্রাসের সঙ্গে নেই। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে মানুষ আনন্দের সঙ্গে নৌকায় ভোট দেবেন। পরে ঢাকুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাগীর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেন স্বাস্থ্যমন্ত্রী।

জাগীর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জাগীর ইউপি চেয়ারম্যান জাকির হোসেনের সঞ্চালনায় সেখানে আরও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, সহসভাপতি পৌর মেয়র রমজান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতানুল আজম খান আপেল, সাংগঠনিক সম্পাদক সুদেব সাহা, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আফসার উদ্দিন সরকার, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন পাহাড়ে বসছে দুটি সেনা ক্যাম্প
ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর ইউপি নির্বাচনের রোডম্যাপ আসছে ১২ অক্টোবর
ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার ইসিবি চত্বরের স্টুডিওতে হামলা-ভাঙচুর: ৩ আসামি কারাগারে, শুনানি বুধবার
বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান বিদেশি পর্যটক বাড়াতে বিশেষায়িত পর্যটন এলাকা গড়তে চাই: সামীমুজ্জামান
রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ রাড্ডার স্বাস্থ্যকেন্দ্র গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় ওসি জাহাঙ্গীরের পৃষ্ঠপোষকতার অভিযোগ
জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু জামিনের ১ মাস পর সাংবাদিক আজহার আলীর মৃত্যু
জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার জাসদ কার্যালয় থেকে গ্রেপ্তার ২৭ জন কারাগারে, জামিন শুনানি সোমবার
সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট! সংবিধানের মৌলিক পরিবর্তনে আবারও আসছে গণভোট!
জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ জাতিসংঘ সাধারণ অধিবেশনে তারেক রহমানের ভাষণ
বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু বিশ্বমানের ‘বসুন্ধরা সুপারগল্ফের’ যাত্রা শুরু

আর্কাইভ