শিরোনাম:
ঢাকা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩
Swadeshvumi
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » হজ পালনে সৌদির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ
প্রচ্ছদ » জাতীয় » হজ পালনে সৌদির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ
৪১৮ বার পঠিত
শুক্রবার ● ২৩ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

হজ পালনে সৌদির উদ্দেশ্যে রাষ্ট্রপতির ঢাকা ত্যাগ

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন

বিশেষ প্রতিনিধি

রাষ্ট্রপতি মোহাম্মদ সাহাবুদ্দিন সৌদি সরকারের রাজকীয় অতিথি হিসাবে পবিত্র হজ পালনে ১০ দিনের সফরে শুক্রবার (২৩ জুন) সৌদি আরবের (কেএসএ) উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি উড়োজাহাজ রাষ্ট্রপতি, তার সহধর্মিণী ড. রেবেকা সুলতানা এবং সফরসঙ্গীদের নিয়ে দুপুর আড়াইটায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যরা ছাড়াও প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান ফজলুর রহমান, বঙ্গভবনের সচিবরা এবং সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ ঊর্ধ্বতন কর্মকর্তারা রাষ্ট্রপতির সঙ্গে রয়েছেন।

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন, কূটনৈতিক কোরের ডিন, মন্ত্রিপরিষদ সচিব, তিন বাহিনীর প্রধানরা, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এবং পদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জে রাষ্ট্রপতিকে বিদায় জানান।

বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৬টায় জেদ্দা বিমানবন্দরে পৌঁছালে মক্কা অঞ্চলের ডেপুটি গভর্নর প্রিন্স বদর বিন সুলতান বিন আবদুল আজিজ, সৌদি আরবে বাংলাদেশের রাষ্ট্রদূত ড. মোহাম্মদ জাভেদ পাটোয়ারি এবং দূতাবাসের কর্মকর্তারা মোহাম্মদ সাহাবুদ্দিনকে স্বাগত জানাবেন।

কর্মসূচি অনুযায়ী রাষ্ট্রপ্রধান সেখানে আল সাফা রয়্যাল প্যালেসে অবস্থান করবেন। হজের যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর রাষ্ট্রপতি সাহাবুদ্দিন ১ জুলাই মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর রওজা জিয়ারতের জন্য মদিনায় যাবেন।

হজ ও জিয়ারতসহ সৌদি আরবে ১০ দিনের সফর শেষ করে রাষ্ট্রপতি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি বিমানে আগামী ২ জুলাই মদিনার প্রিন্স মোহাম্মদ বিন আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

সূত্র: বাসস



বিষয়: #



জাতীয় এর আরও খবর

হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’ হামের উপসর্গে একদিনে ১১ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ছাড়াল ২শ’
’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’ ’মত প্রকাশের কারণে ধরে আনা হচ্ছে, মত-দ্বিমত প্রকাশের স্বাধীনতা চাই’
’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’ ’বাকস্বাধীনতা মানে কারো পরিবার নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা নয়’
পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী পদ্মা সেতুসহ ৩ মেগা প্রকল্পের দুর্নীতির তদন্ত চলছে: সংসদে সেতুমন্ত্রী
বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া বজ্রাঘাতে একদিনে ১৪ জনের মৃত্যু, ৭ জেলায় শোকের ছায়া
ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন ইসিতে আপিল করলেন এনসিপির মনিরা শারমিন
মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল মাধবী মারমার প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আপিল
এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা এনআইডির নতুন ডিজি পরিকল্পনা বিভাগের আনোয়ার পাশা
জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন জ্বালানি সংকট সমাধানে ১০ সদস্যের কমিটি গঠন, মেয়াদ ৩০ দিন
সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী সেবা কার্যক্রমে নিয়োজিত বাহিনীর জ্বালানি প্রাপ্তিতে সীমাবদ্ধতা প্রত্যাহার: সংসদে প্রধানমন্ত্রী

আর্কাইভ