শিরোনাম:
ঢাকা, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১৩ শ্রাবণ ১৪৩৩
Swadeshvumi
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
প্রচ্ছদ » জাতীয় » সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ পদ শূন্য
প্রচ্ছদ » জাতীয় » সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ পদ শূন্য
৪৮৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

সরকারি চাকরিতে প্রায় ৫ লাখ পদ শূন্য

---

বিশেষ প্রতিনিধি

সরকারি চাকরি পাওয়ার জন্য মানুষের বিপুল চাহিদা রয়েছে। অসংখ্য শিক্ষিত তরুণ-তরুণীকে চাকরির জন্য হন্য হয়ে ছুটে চলতে দেখা যাচ্ছে। এই যখন অবস্থা তখন সরকারি চাকরির বিপুলসংখ্যক পদ শূন্য হয়ে পড়ে আছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্য বলছে, সরকারি চাকরিতে অনুমোদিত পদের প্রায় ২৬ শতাংশ পদ শূন্য। যা সংখ্যায় প্রায় পাঁচ লাখ।

আজ বৃহস্পতিবার সরকারি কর্মচারীদের পরিসংখ্যান-২০২২ প্রকাশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। তাতে শূন্য পদসহ সরকারি চাকরির বিভিন্ন তথ্য তুলে ধরা হয়েছে। এই তথ্য বলছে, বর্তমানে সরকারি চাকরিতে অনুমোদিত পদ আছে ১৯ লাখ ১৫১টি। এর মধ্যে কর্মরত আছেন ১৩ লাখ ৯৬ হাজার ৮১৮ জন। বাকি ৪ লাখ ৮৯ হাজার ৯৭৬টি পদ এখন শূন্য।

সাধারণত এত পদ শূন্য থাকে না। ২০১৮ সাল থেকে এখন পর্যন্ত শূন্য পদের সংখ্যা কখনো চার লাখের বেশি হয়নি। সব সময়ই চার লাখের নিচে ছিল। এর মধ্যে এবার বাদে ২০১৮ সালে সর্বোচ্চ শূন্য পদ ছিল ৩ লাখ ৯৩ হাজারের কিছু বেশি। কিন্তু সর্বশেষ তথ্য বলছে এই সংখ্যা প্রায় পাঁচ লাখে দাঁড়িয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের তথ্য বলছে, শূন্য পদের মধ্যে প্রথম শ্রেণি হিসেবে পরিচিত প্রথম থেকে নবম গ্রেডের পদ শূন্য আছে ৬৪ হাজার ৫৮২টি পদ। আর ১০ থেকে ১২ তম গ্রেডে শূন্য পদ ৯৭ হাজার ৪৪৭টি পদ। বাকি শূন্য পদগুলো অন্যান্য গ্রেডের।

সরকারি সূত্রগুলো বলছে, এ ক্ষেত্রে করোনা সংক্রমণজনিত পরিস্থিতির একটি প্রভাব পড়েছে। কারণ করোনাকালে নিয়োগ কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছিল।



বিষয়: #



জাতীয় এর আরও খবর

কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট কাল থেকে সারাদেশে অ্যাম্বুলেন্স ধর্মঘট
টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনে হাইকোর্টের নির্দেশ
তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল তফসিল ঘোষণা নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক কাল
ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার ইসির নতুন জনসংযোগ পরিচালক মমিন সরকার
স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি পুনর্গঠন
৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে ৭ মাসের মেয়েকে হত্যা: বাবা তিন দিনের রিমান্ডে
ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ ট্রাইব্যুনালে ২ সাংবাদিক ও ২৫ অভিনয়শিল্পীর বিরুদ্ধে অভিযোগ
ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি: বঙ্গভবনে অফিস, স্পিকারের বাসভবনেই বসবাস
রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক রাষ্ট্রপতি নির্বাচনের আইনি বিধি-বিধান, ইতিহাস ও বিতর্ক
সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির সংসদে আইন প্রণয়ন ও স্থায়ী কমিটি গঠনে বিধি লঙ্ঘনের অভিযোগ, উদ্বেগ টিআইবির

আর্কাইভ