বৃহস্পতিবার ● ১ জুন ২০২৩
প্রচ্ছদ » খেলাধুলা » মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা পিএসজির
মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা পিএসজির
![]()
স্পোর্টস ডেস্ক
লিওনেল মেসি আর প্যারিসে থাকবেন না, পিএসজি ছাড়বেন—এটা সবারই জানা হয়ে গিয়েছিল। কিন্তু মেসি বা পিএসজি, কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি এত দিন। অবশেষে মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছে পিএসজি। দলটির কোচ ক্রিস্তফ গালতিয়ের ক্লেরমঁর বিপক্ষে আগামী পরশুর ম্যাচ নিয়ে কথা বলতে গিয়ে সাংবাদিকদের জানিয়েছেন, পিএসজির হয়ে শেষ ম্যাচটি খেলতে নামবেন মেসি।
গালতিয়ের আজ সাংবাদিকদের বলেছেন, ‘ফুটবল ইতিহাসের সেরা খেলোয়াড়কে কোচিং করানোর মতো সৌভাগ্য হয়েছে আমার। এটাই (ক্লেরমঁর বিপক্ষে) পার্ক দে প্রিন্সেসে তাঁর শেষ ম্যাচ।’ মেসির পিএসজি ছাড়ার ঘোষণা দিয়ে একটি আশার কথাও বলেছেন গালতিয়ের, ‘আমি আশা করছি যে সে উষ্ণতম অভিনন্দনই পাবে।’
বিষয়: #মেসির প্যারিস ছাড়ার আনুষ্ঠানিক ঘোষণা পিএসজির





সেই মঞ্জুরুলকে নিষিদ্ধ করল বিসিবি
বাংলাদেশ তার ক্যাপ্টেনকে বেছে নিয়েছে: ফাহাদ করিম
টিকিট ছাড়াই দেখা যাবে টি-টোয়েন্টি
নারী সাফ অনূর্ধ্ব-১৯: বড় জয়ে ফাইনালে বাংলাদেশ
পাকিস্তানের ম্যাচ বয়কটে চাপে আইসিসি
ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ বয়কট করলো বাংলাদেশ
বিশ্বকাপ ইস্যুতে আইসিসি-বিসিবির বৈঠক শেষ, যা জানা গেল
কাল থেকেই খেলায় ফিরছে ক্রিকেটাররা
বিশ্বকাপ ট্রফি এখন বাংলাদেশে
আইসিসির ‘আলটিমেটাম’ সংক্রান্ত খবর ভিত্তিহীন: বিসিবি 
